সরকারি বাসের ধাক্কা স্কুল বাসে! কাঁকুড়গাছিতে দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন ছাত্র

সাত সকালে কাঁকুড়গাছিতে পথ দুর্ঘটনা। রেলব্রিজের কাছে ছাত্রভর্তি একটি বেসরকারি স্কুলবাসে সরকারি বাস ধাক্কা মারে।

সাত সকালে কাঁকুড়গাছিতে পথ দুর্ঘটনা। রেলব্রিজের কাছে ছাত্রভর্তি একটি বেসরকারি স্কুলবাসে সরকারি বাস ধাক্কা মারে। সরকারিবাসটিতে গঙ্গাসাগরের তীর্থযাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনায় আহত হয় পাঁচ ছাত্র। তাদের প্রথমে মানিকতলা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের নিয়ে যাওয়া হয় বাইপাসের বেসরকারি হাসপাতালে।

সরকারি বাসের ধাক্কা স্কুল বাসে! কাঁকুড়গাছিতে দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন ছাত্র

বুধবার সকাল সাতটার আশপাশে দুটি বাসের সংঘর্ষে আহত হল স্কুল বাসের চালকও। তাঁকে মানিকতলা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সংঘর্ষে
স্কুলবাসের সামনের কাঁচ সম্পূর্ণ চূর্ণ হয়ে যায়। এলাকায় ব্যহত হয় যান চলাচল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তীর্থযাত্রীদের নিয়ে সরকারি বাসটি গঙ্গাসাগর যাচ্ছিল। অপর একটি বাসের সঙ্গে সরকারি বাসটি রেষারেষি করছিল বলেও অভিযোগ। নিজের নির্দিষ্ট লেন থেকে অন্য লেনে সরকারি বাসটি ঢুকে পড়েছিল বলে অভিযোগ। বিপরীত দিক থেকে আসছিল স্কুল বাসটি। সরকারি বাসের চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

স্কুলবাসটি শহরের একটি বেসরকারি স্কুলের। বাসটিতে কুড়িজন ছাত্র ছিল বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+