বন্ধ বাড়িতে দুই ভাইয়ের পচাগলা মৃতদেহ উদ্ধার! ফের কলকাতা জুড়ে চাঞ্চল্য
শহর কলকাতায় একের পর এক খুনের ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে । নেতাজিনগর থেকে নরেন্দ্রপুরে দম্পতির মৃত্যু ঘিরে একাধিক জল্পনা ও সন্দেহের পাশাপাশি, শহর জোড়া আতঙ্ক ক্রমেই গ্রাস করছে কলকাতাবাসীকে। এদিকে
শহর কলকাতায় একের পর এক খুনের ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে । নেতাজিনগর থেকে নরেন্দ্রপুরে দম্পতির মৃত্যু ঘিরে একাধিক জল্পনা ও সন্দেহের পাশাপাশি, শহর জোড়া আতঙ্ক ক্রমেই গ্রাস করছে কলকাতাবাসীকে। এদিকে একাধিক খুনের ঘটনার খবরের মধ্যেই এদিন কলকাতার কার্ল মার্ক্স সরণীতে একটি বাড়ির ভিতর থেকে দুই ভাইয়ের পচাগলা মৃতদেহ পাওয়া গেল।

জানা গিয়েছে, এলাকাবাসীরা ওই বাড়র আশপাশ থেকে পচা গন্ধ পাচ্ছিলেন। সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেন এলাকার মানুষ। পুলিশ আসতেই বন্ধ বাড়ির ভিতর থেকে দুই ভাইয়ের পচাগলা মৃতদেহ উদ্ধার করে। মৃতদের মধ্যে ত্রিলোকি প্রসাদ গুপ্তর বয়স ৫৯ বছর। তাঁর ভাই ভোলাপ্রসাদ গুপ্তর বয়স ৫৩ বছর। তাঁদের মৃতদেহ যেখান থেকে উদ্ধার হয়েছে। তার খানিকচা দূরে দেখা গিয়েছে অচৈতন্য অবস্থায় রয়েছেন তাঁদের বোন শান্তি গুপ্ত।
তড়িঘড়ি শান্তি দেবীকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম-এ। তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ । প্রাথমিক তদন্তে জানা গিয়েছে,বন্ধ ঘরে বিষাক্ত গ্যাসের জেরেই এই মৃত্যু হয়েছে। তবে সেই গ্যাস কোথা থেকে এসেছে, তা নিয়ে সন্জেহ এখনও রয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications