ফের জোড়া খুন শহরে, গড়িয়াহাটের কাকুলিয়ায় উদ্ধার দুই প্রবীণের রক্তাক্ত দেহ
ফের জোড়া খুন শহরে, গড়িয়াহাটের কাকুলিয়ায় উদ্ধার দুই প্রবীণের রক্তাক্ত দেহ
ফের জোড়া খুন শহরে। গড়িয়াহাটের কাকুলিয়ায় দোতলা বাড়ি থেকে উদ্ধার দুই প্রৌঢ়ের রক্তাক্ত দেহ। মৃত দুই ব্যক্তির নাম সুবীর চাকি এবং রবীন মণ্ডল। তাঁদের দেহের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের কোপ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ তদন্তে জানতে পেরেছে গড়িয়াহাটের বাড়িিট সুবীর চাকির। আর তাঁর গাড়ির চালক রবীন মণ্ডল।

জোড়া খুন শহরে
ফের চাঞ্চল্যকর হত্যাকাণ্ড মহানগরে। এবারে একেবারে শহরের অন্যতম প্রাণকেন্দ্র গড়িয়াহাটে ঘটেছে জোড়া খুন। গড়িয়াহাটের কাকুলিয়া রোডে একটি দোতলা বাড়ি থেেক উদ্ধার হয়েছে দুই প্রৌঢ়ের দেহ। ৭৮-এ কাকুলিয়া রোডে একটি দোতলা বাড়ি থেকে উদ্ধার হয়েছে দেহ দুটি। সুবীর চাকি ও রবীন মণ্ডল নাম মৃত দুই প্রৌঢ়ের। তাঁদের দেহের একাধিক জায়গায় ধারাল অস্ত্রের কোপ রয়েছে। ইতিমধ্যেই দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

তদন্তে পুলিশ
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। দেহ দুটি এক একটি তলায় পড়েছিল। বাড়ির দোতলার ঘরে পড়েছিল একটি দেহ এবং অন্য দেহটি পড়েছিল বাড়ির একতলার ঘরে। সুবীর চাকির গাড়ির চালক ছিলেন রবীন মণ্ডল। সুবীর চাকি বাড়িটি বিক্রি করতে চেয়েছিলেন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। সুবীর মণ্ডল নিজে থাকতেন নিউটাউনে। রবিবার বিকেলে কাকুলিয়ার বাড়িতে গিয়েছিলেন তিনি। পুলিশ জানতে পেরেছে বাড়িটি বিক্রির জন্য এরাধিক ব্যক্তির সঙ্গে কথা বলেছিলেন তিনি। সেই কারণেই রবিবার হয়তো বাড়িতে এসেছিলেন সুবীর চাকি।

মোবাইল ফোন বন্ধ ছিল
গভীর রাত পর্যন্ত সুবীর চাকি বাড়িতে না ফেরায় পরিবারের লোকেরা পুলিশে খবর দেন। গড়িয়াহাট থানা তদন্তে নেমে তাঁদের দেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়নি সুবীর বাবুর মোবাইল ফোনও। এমনকী তাঁর গাড়ির চালকের মোবাইল ফোনও উধাও। আততায়ীরা প্রমাণ লোপাট করতেই মোবাইল ফোন দুটি সঙ্গে করে নিয়ে িগয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। সম্পত্তির জন্যেও তাঁকে খুন করা হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এখনই এই বিষয়ে কোনও কথা বলতে চাইছেন না তারা।

শহরে পর পর খুন
পুজোর আগেই বাঁশদ্রোণীতে মা ও ছেলে খুনের ঘটনা ঘটেছিল। সেখানেও ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়েছিল মা এবং কিশোর ছেলের দেহ। সেই ঘটনায় মৃতার মামাতো ভাইয়ের নাম প্রকাশ্যে আসে। টাকার জন্যেই বাঁশদ্রোণীতে মা এবং ছেলেকে খুন করা হয়েছিল বলে জানতে পারে পুলিশ। সেই ঘটনায় সন্দেহের তািলকায় ছিলেন মৃতার স্বামী ব্যাঙ্ককর্মীও।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications