রাতের শহরে ফের দুষ্কৃতী-তাণ্ডব, বেনিয়াপুকুরে গুলিবিদ্ধ ২

মেহের আলি লেনে দাঁড়িয়ে রাত ১০টা নাগাদ গল্প করছিলেন হায়দার ও পারভেজ। সেইসময়ই আচমকা হামলা চলে। দু-টি বাইকে করে দুষ্কৃতীরা এসে গুলি চালিয়ে পালিয়ে যায়।

ফের দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা কলকাতায়। রাতের শহরে চলল গুলি। গুলিবিদ্ধ হয়েছেন দু-জন। সোমবার রাতে বেনিয়াপুকুরের মেহের আলি লেনে এই ঘটনা ঘটে। পুলিশ এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি। তদন্ত শুরু করেছে পুলিশ। রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

রবিবার রাতে মেহের আলি লেনে হানা দেয় বাইকবাহিনী। দুইটি বাইকে করে চার জন দুষ্কৃতী আসে। পর পর পাঁচ রাউন্ড গুলি চালায় তারা। হায়দার আহমেদ ও পারভেজ আহমেদ নামে দুই বাসিন্দা গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় দু-জনকে প্রথম চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারপর একবালপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁদের।

রাতের শহরে ফের দুষ্কৃতী-তাণ্ডব, বেনিয়াপুকুরে গুলিবিদ্ধ ২

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেহের আলি লেনে দাঁড়িয়ে রাত ১০টা নাগাদ গল্প করছিলেন হায়দার ও পারভেজ। সেইসময়ই আচমকা হামলা চলে। দু-টি বাইকে করে দুষ্কৃতীরা এসে গুলি চালিয়ে পালিয়ে যায়। তিনটি গুলি লাগে হায়দারের। পারভেজের গায়ে দু-টি গুলি লাগে। দু-জনেই গুরুতর জখম।

প্রাথমিক তদন্ত পুলিশ জানতে পেরেছে, এই ঘটনা দুই দুষ্কৃতী দলের লড়াই। পুরনো কোনও শত্রুতার জেরেই এই হামলা বলে মনে করছেন তদন্তকারীরা। এই হামলার পিছনে প্রোমোটিংকে কেন্দ্র করে বিবাদ থাকতে পারে। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। টহলদারি চালাচ্ছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+