মমতার মাথা কাটার হুমকি দিয়েছেন যিনি তাঁর মাথার দাম ২২ লাখ ধার্য শাহী ইমামের
হুমকির পাল্টা হুমকি। বিজেপি যুব নেতার হুমকির বদলা টিপু সুলতান মসজিদের শাহী ইমামের হুঁশিয়ারি।
কলকাতা, ১২ এপ্রিল : হুমকির পাল্টা হুমকি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার দাম ১১ লক্ষ বরাদ্দ করেছিলেন বিজেপির যুব নেতা। এবার ওই বিজেপি নেতার মাথার দাম ২২ লক্ষ টাকা বরাদ্দ করলেন টিপু সুলতান মসজিদের ইমাম।
ইমাম নুর রহমান বরকতি সাহেব বলেন, 'যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার দাম ধার্য করেছেন, তাঁর মাথা কেটে আনলে আমি ২২ লক্ষ টাকা দেব।'

উল্লেখ্য, হনুমান জয়ন্তীতে সংঘের মিছিলে পুলিশের লাঠিচার্জ প্রসঙ্গে বিজেপির যুবনেতা যোগেশ ভার্সনে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে সরস্বতী পুজো করতে দেওয়া হয় না। রামনবমীতে মেলা করতে দেওয়া হয় না। হনুমান জয়ন্তীতে মিছিল করলে পুলিশ লাঠি চালায়। মমতা বন্দ্যোপাধ্যায় ইফতার করেন, মুসলিমদের সঙ্গ দেন। তাই যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা কেটে আনতে পারবেন, তাকে ১১ লক্ষ টাকা পুরস্কৃত করা হবে।
তারই পরিপ্রেক্ষিতে টিপু সুলতান মসজিদের ইমাম নুর রহমান বরকতি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শ্রদ্ধেয় নেত্রী। তাঁকে আমি বোনের মতো মনে করি। যে তাঁর মাথার দাম বরাদ্দ করেছে, আমি তাঁর মাথা কেটে আনলে ২২ লাখ টাকা দেব।
তিনি বলেন, বিজেপি বা আরএসএসের কাছে থেকে অবশ্য এর থেকে ভালো কিছু আশা করা যায় না। এদিন এই ইস্যুতে সংসদ উত্তাল হয়ে ওঠে, রাজনৈতিক মহলে নিন্দার ঝড় ওঠে।
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয় অব্যাহত! টিম ডেভিড ঝড়ে উড়ে গেল চেন্নাই সুপার কিংস -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির











Click it and Unblock the Notifications