Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রতিষ্ঠা দিবসে টুইটে শুভেচ্ছা মমতার, যৌথ বৈঠকের পর আরও কাছাকাছি কংগ্রেস ও তৃণমূল

দূরত্ব কমে আসছে কংগ্রেস ও তৃণমূলের। সৌজন্যে অবশ্যই নরেন্দ্র মোদীর নোট বাতিলের সিদ্ধান্ত। এই নোট বাতিল ইস্যুই আবার কাছাকাছি এনে দিয়েছে দুই কংগ্রেস শিবিরকে।

কলকাতা, ২৮ ডিসেম্বর : দূরত্ব কমে আসছে কংগ্রেস ও তৃণমূলের। সৌজন্যে অবশ্যই নরেন্দ্র মোদীর নোট বাতিলের সিদ্ধান্ত। এই নোট বাতিল ইস্যুই আবার কাছাকাছি এনে দিয়েছে দুই কংগ্রেস শিবিরকে। তাই তো বাধার প্রাচীর ভেঙে দুই কংগ্রেসের দুই শীর্ষ নেতা আবারও একই মঞ্চে পাশাপাশি বসেছেন। শুধু যৌথ বৈঠকই নয়, কিংবা যৌথ সাংবাদিক সম্মেলনও নয়, বৈঠকের পরদিনই পার্টির প্রতিষ্ঠা দিবসে কংগ্রেসের সকল সদস্যকে টুইটে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ কংগ্রেসের ১৩২ তম প্রতিষ্ঠা দিবস। মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে কংগ্রেসের সকল সদস্যকে উষ্ণ অভ্যর্থনা জানানা। আর এই টুইট ঘিরেই রাজনৈতিক মহল অন্য ধারণা পোষণ করছে। ২০১৬ বিধানসভা নির্বাচনে যে দূরত্ব তৈরি হয়েছিল দুই সমভাবাপন্ন দলের, সেই দূরত্ব অনেকটাই ঘুচতে শুরু করেছে। গান্ধী পরিবারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিরকালই সুসম্পর্ক ছিল। সেই সম্পর্ক গত বিধানসভায় দলগতভাবে খানিক তিক্ততার রূপ নিলেও, ব্যক্তিগত সম্পর্ক বজায় ছিলই। এবার সেই দলগত সম্পর্কও মজবুত হতে শুরু করল।

প্রতিষ্ঠা দিবসে টুইটে শুভেচ্ছা মমতার, যৌথ বৈঠকের পর আরও কাছাকাছি কংগ্রেস ও তৃণমূল

গতকাল পাশাপাশি বসে এক ভাষায় তোপ দেগেছেন প্রধানমন্ত্রী মোদী ও তাঁর সরকারের বিরুদ্ধে। দ্ব্যর্থহীন ভাষায় প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। কেন্দ্রের সরকারের বিরুদ্ধে কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলগুলিকে নিয়ে অভিন্ন কর্মসূচির ঘোষণাও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধী। সাংবাদিক বৈঠকে রাজীব গান্ধীর প্রশংসাও শোনা যায় মমতার মুখে।

মমতা-রাহুল মুখোমুখি হওয়ার পরদিনই কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রীর এই টুইট-শুভেচ্ছায় অন্য সমীকরণের গন্ধ পাচ্ছে রাজনৈতিক মহল। আসন্ন লোকসভা নির্বাচনে তাই কংগ্রেস ও তৃণমূলের জোট সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখন থেকেই এক সুরে বাজতে শুরু করেছে কংগ্রেস ও তৃণমূল। দুই দলেরই এক শত্রু বিজেপি, সেই সত্যটাও সামনে চলে আসছে। আর সেই সমীকরণেই দুই কংগ্রেস আবারও কাছাকাছি আসতে শুরু করেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+