আরজি করে দেওয়াল ভেঙে প্রমাণ লোপাটের চেষ্টা? কী বললেন প্রধান বিচারপতি?
আরজি কর হাসপাতালের ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরেই আস্থা রেখেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি৷ আজও একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে৷
গতকাল মঙ্গলবার আর জি কর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। কলকাতা পুলিশকে এস ফাইল সহ অন্যান্য তথ্য তুলে দিতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি আজ বেলা দশটা মধ্যে সিবিআই তদন্তভার গ্রহণ করবে সে কথা বলা হয়

গতকাল রাতেই আর জি কর হাসপাতালে ভিতরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে তাই নিয়ে তুলকালাম পরিস্থিতি হয় হাসপাতালের ভিতর। হাসপাতালের ভিতর তরুণী জুনিয়র চিকিৎসকের দেহ উদ্ধার হয় সেই সেমিনার রুমের কয়েক হাত দূরে হঠাৎ করেই সংস্কারের কাজ শুরু হয়েছিল
মঙ্গলবার হাসপাতালের ভিতর ওই জায়গায় সংস্কারের কাজ শুরু হয় হঠাৎ করে কেন এই সংস্কার শুধুই কি সংস্কার নাকি প্রমাণ লোপাটের চেষ্টা করছে কলকাতা পুলিশ সেই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে যুব নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে ডি ওয়াই এফাই কর্মীরা হাসপাতলে ঢুকে বিক্ষোভ দেখাতে থাকেন পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় ইমারজেন্সির বাইরে শেষ পর্যন্ত বন্ধ করা সম্ভব হয়
এই ঘটনা নিয়েই এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়া। আরজি কর হাসপাতালের সেমিনার হলের দেওয়াল ভাঙা নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ জনস্বার্থ মামলাকারীদের। তথ্যপ্রমাণ নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ।
সেই বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত দিলেন প্রধান বিচারপতি। তদন্তভার সিবিআইকে দেওয়া হয়েছে। তারা জানে কী করতে হবে? মন্তব্য প্রধান বিচারপতির। সিবিআই তদন্তে আস্থা রেখেছেন প্রধান বিচারপতি।












Click it and Unblock the Notifications