Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kasba Case: কলকাতা পুলিশেই ভরসা নির্যাতিতার পরিবারের, মুখ খুললেন আত্মীয়

দক্ষিণ কলকাতার ল' কলেজে গণধর্ষণের শিকার হয়েছেন সেই কলেজেরই পড়ুয়া। এই ঘটনায় ইতিমধ্যেই কলকাতা পুলিশ তদন্ত শুরু করেছে এবং চারজনকে গ্রেফতার করা হয়েছে। এই পরিস্থিতিতে নির্যাতিতার মামা পুলিশি তদন্ত নিয়ে মুখ খুলেছেন।

কসবার কলেজে আইনের ছাত্রী ধর্ষণের ঘটনায় ফের রাজ্য উত্তাল। এই ঘটনা ফিরিয়ে নিয়ে এসেছে গতবছরে আরজিকর হাসপাতালে কর্মরত চিকিৎসকের ধর্ষণ ও খুনের স্মৃতি। ফলে অনেকেই রাজ্য সরকারর পুলিশে আস্থা রাখতে পারছেন না। পুলিশের তদন্ত কতদূর ফলপ্রসূ হবে ও নির্যাতিতা বিচার পাবেন এই নিয়ে যখন প্রশ্ন চারিদিকে তখন মুখ খুলল নির্যাতিতার পরিবার।

জানা গিয়েছে, নির্যাতিতার মামা কলকাতা পুলিশের তদন্তের উপর পূর্ণ আস্থা রাখার কথা জানিয়েছেন। এদিন তিনি বলেন, 'কলকাতা পুলিশের তদন্তে আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আমরা সিবিআই চাই না। জাতীয় মহিলা কমিশন থেকে ফোন করেছিল, আমরা যা বলার বলে দিয়েছি। আমরা কলকাতা পুলিশের তদন্তেই সন্তুষ্ট।'

শনিবার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালও এই ঘটনার তদন্তভার পশ্চিমবঙ্গ পুলিশের হাতেই থাকার কথা বলেন। অগ্নিমিত্রার মন্তব্যে রাজনৈতিক মহলে গুঞ্জনও সৃষ্টি হয়েছে। ঘটনা হল, অগ্নিমিত্রা বলেছেন, 'সিবিআই প্রচণ্ড কার্যকর। কিন্তু সিবিআইকে আপনি ৫-১০ দিন পরে কেস দেবেন সমস্ত তথ্য বিকৃত করে দিয়ে! পুরো ভাঙচুর করে! আমরা তো আর বোকা নই। তাই এবারের কেস এই পুলিশকে দিয়েই তদন্ত হোক। এটা আমার মত। তবে বিজেপির মতামত আমার শীর্ষ নেতৃত্ব ঠিক করবে।' অর্থাৎ ঘুরিয়ে রাজ্য সরকারকেই বিঁধে মন্তব্য করেছেন তিনি।

প্রসঙ্গত, কসবার কলেজ কাণ্ডে পুলিশ অভিযোগ পাওয়ার পরই অ্য়াকশনে নেমে পড়েছে। ইতিমধ্যে চারজন গ্রেফতার হয়েছে। তার মধ্যে রয়েছে ঘটনার মূল অভিযুক্তও। পুলিশ কলেজের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তথ্যপ্রমাণ সাজানোর কাজ করছে। তার সঙ্গে চলছে অভিযুক্তদের জেরার কাজ। ফলে নির্যাতিতার পরিবার সেসব দেখেই কলকাতা পুলিশে আস্থা রেখেছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+