নার্সিংহোমে শিশুবদলের অভিযোগ! উত্তেজনা মুকুন্দপুরে

শিশু পাচারের অভিযোগকে ঘিরে উত্তেজনা মুকুন্দপুরে। প্রসূতির বাড়ির লোকেরা নার্সিংহোমে বিক্ষোভ দেখান। পরে পুলিশ গিয়ে নার্সিংহোমের মালিক ও রেডিওলোজিস্টকে আটক করে।

শিশু পাচারের অভিযোগকে ঘিরে উত্তেজনা মুকুন্দপুরে। প্রসূতির বাড়ির লোকেরা নার্সিংহোমে বিক্ষোভ দেখান। পরে পুলিশ গিয়ে নার্সিংহোমের মালিক ও রেডিওলোজিস্টকে আটক করে। সিল করে দেওয়া হয়েছে নার্সিংহোমের ল্যাবরেটরি।

 নার্সিংহোমে শিশুবদলের অভিযোগ! উত্তেজনা মুকুন্দপুরে

বুধবার এক প্রসূতিকে ভর্তি করা হয়। সন্ধে ৭.২৭ নাগাদ তিনি এক সন্তানের জন্ম দেন। পরিবারের অভিযোগ দীর্ঘক্ষণ পরিবারকে শিশুটিকে দেখতে দেওয়া হয়নি। নটা নাগাদ শিশুটিকে দেখতে দেওয়া হয়। দেখা যায় শিশুটি মৃত। শিশুটির মুখ-হাত-পা অসম্পূর্ণ। দীর্ঘক্ষণ শিশুটি সম্পর্কে কোনও খোঁজ না পাওয়ায় প্রসূতির পরিবার সেই সময় শিশু বদলের অভিযোগ তোলে।

পরিবারের দাবি, প্রসূতির মেডিকেল রিপোর্ট সন্তোষজনক ছিল। এনিয়ে নার্সিংহোমের মালিকের সঙ্গে কথা হয়। পরে তিনি জানান, ভুল রিপোর্ট দিয়েছিলেন নার্সিংহোমেরই রেডিওলজিস্ট।

বিক্ষোভ চলায় ঘটনাস্থলে যায় পূর্ব যাদবপুর থানার পুলিশ। আটক করা হয় নার্সিংহোমের মালিক ও রেডিওলজিস্টকে। নার্সিংহোমের ল্যাবরেটরিও সিল করে দেওয়া হয়েছে। সব পরীক্ষার পর ছাড়পত্র দেওয়া হবে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+