নারদ কাণ্ডে এবার ইডির জেরার মুখে প্রসূন বন্দ্যোপাধ্যায়
নারদ কাণ্ডে এবার ইডির জেরার মুখোমুখি তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। সোমবার সকাল নটা নাগাদ তিনি ইডির দফতর সিজিও কমপ্লেক্সে যান। এর আগে নারদকাণ্ড নিয়ে সিবিআই-এর জেরা মুখে পড়েছিলেন প্রসূন।
নারদ কাণ্ডে এবার ইডির জেরার মুখোমুখি তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। সোমবার সকাল নটা নাগাদ তিনি ইডির দফতর সিজিও কমপ্লেক্সে যান। এর আগে নারদকাণ্ড নিয়ে সিবিআই-এর জেরা মুখে পড়েছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়।

নারদ কাণ্ড নিয়ে যৌথ তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি। মৃত্যু হওয়ার ১২ অভিযুক্তকে একে একে জিজ্ঞাসাবাদ করেছে কিংবা করছে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে একাধিকবার সিবিআই-এর জেরার মুখে পড়েছেন প্রসূণ বন্দ্যোপাধ্যায়।
জেরা মুখে পড়েছেন নারদ সাংবাদিক ম্যাথু স্যামুয়েলও। সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাকে কলকাতাতেও এসেছিলেন ম্যাথু স্যামুয়েল। তাঁকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পাওয়া তথ্যের সঙ্গে অভিযুক্তদের দেওয়া তথ্য মিলিয়ে দেখা হচ্ছে।
জিজ্ঞাসাবাদের পর নারদকাণ্ডের দ্বিতীয় ধাপের তদন্তে অভিযুক্তদের বাড়ি কিংবা অফিসেও যায় সিবিআই। পুজোর আগে হাওড়ায় প্রসূন বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়ে ছবি তোলেন সিবিআই আধিকারিকরা।
তবে নারদ কাণ্ডে ইডির সামনে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি এই প্রথম। জিজ্ঞাসাবাদের সঙ্গে তাঁর বয়ান রেকর্ড করা হচ্ছে বলেও সূত্রের খবর।
ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে নেওয়া টাকা তিনি কোন কাজে লাগিয়েছেন, সেইসব প্রশ্নও ফের উঠে আসছে। এই সংক্রান্ত কাগজপত্রও খতিয়ে দেখা হচ্ছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications