মানুষ-আইনে আস্থা তৃণমূলের! নির্বাচন কমিশনকে আর যা বললেন তৃণমূল মহাসচিব
পঞ্চায়েত ভোট নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দেশের বিচার ব্যবস্থার ওপর আস্থা আছে বলেছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
পঞ্চায়েত ভোট নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দেশের বিচার ব্যবস্থার ওপর আস্থা আছে বলেছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এই রায়ে বিজেপি শূন্য আর রাজ্য সরকার বাউন্ডারি হাঁকিয়েছে, বলেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

সোমবার রাজ্য নির্বাচন কমিশনের দফতরে গিয়েছিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যের
নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর পার্থ চট্টোপাধ্যায় জানান, দেশের বিচার ব্যবস্থার ওপর তাদের আস্থা আছে। রাজ্যের নির্বাচন কমিশনারকে নিজের অধিকার মতো কাজ করতেও অনুরোধ করেছেন পার্থ চট্টোপাধ্যায়।
তৃণমূল মহাসচিবের অভিযোগ, আমজনতাকে ভুল বোঝাচ্ছেন বিরোধী নেতারা। একইসঙ্গে নিজেদের দলের কর্মীদের ভুল বোঝাচ্ছেন তারা। পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, যে জেলাতে বিরোধীরা বিক্ষোভ দেখাচ্ছেন, সেই জেলাতেই বিরোধীরা প্রচুর মনোনয়ন জমা করেছেন।












Click it and Unblock the Notifications