বিজেপিকে জোড়া ধাক্কা তৃণমূলের, লোকসভার আগে ‘সঙ্গী’ বাড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়
উত্তর-পূর্ব ভারতে এবার শরিক খুঁজে পেল তৃণমূল কংগ্রেস। আসন্ন লোকসভা নির্বাচনে মিজোরামের জোরাম পিপলস পার্টির সঙ্গে হাত মিলিয়ে লড়বে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।
উত্তর-পূর্ব ভারতে এবার শরিক খুঁজে পেল তৃণমূল কংগ্রেস। আসন্ন লোকসভা নির্বাচনে মিজোরামের জোরাম পিপলস পার্টির সঙ্গে হাত মিলিয়ে লড়বে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। একই দিনে উত্তর-পূর্ব থেকে এল জোড়া সুখবর। এর আগে অরুণাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপি ছাড়ার পর ব্রিগেডে তৃণমূলের মঞ্চে উপস্থিত থাকার কথা জানিয়েছিলেন।

এবার মিজোরাম বিধানসভায় আটটি আসন পেয়েছে জোরাম পিপলস মুভমেন্ট। মিজো ন্যাশনাল পার্টির সরকার গড়েছে ২৬টি আসন পেয়ে। তারপরেই রয়েছে জোরাম পিপলস মুভমেন্ট। অর্থাৎ জেপিএম এখন রাজ্যের প্রধান বিরোধী দল। সম্প্রতি উত্তর-পূর্বে তৃণমূলের সহকারী পর্যবেক্ষক বিশ্বজিৎ দেবের সঙ্গে বৈঠকে বসেন জোরাম পিপলস পার্টি লালডুহোমা।
সেই বৈঠকের পরই তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে লোকসভা ভোটে লড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এমনকী আগামী ১৯ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা ব্রিগেড সমাবেশে তিনি উপস্থিত থাকবেন বলেও কথা দেন। এই লালডুহোমা দুটি আসনে লড়াই করে, দুটি আসনেই জয়লাভ করেন।
উল্লেখ্য, লালডুহোমা কংগ্রেস ছেড়ে মিজো ন্যাশনাল ইউনিয়ন নামে একটা দল গড়ে তোলেন। তারপর ২০০৩ সালে গড়েন জোরাম ন্যাশনালিস্ট পার্টি। ২০১৮ সালে তিনি জোরাম পিপলস মুভমেন্ট নামে একটি ফ্রন্ট গড়ে তোলেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ও কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস গড়ে তোলেন। অর্থাৎ দুই নেতা-নেত্রীরই মূল হল কংগ্রেস। এই ব্যাকগ্রাউন্ডও তাঁদের এক সাথে লড়াইয়ের অনুপ্রেরণা জুগিয়েছে।












Click it and Unblock the Notifications