বিজেপিকে প্রত্যাঘাত, মাহালি দম্পতির পথ ধরে পুরুলিয়ার রাজোয়ার পরিবারও তৃণমূলের পথে

দার্জিলিংয়ের নকশালবাড়ি দলিত দম্পতি গীতা ও রাজু মাহালির পর বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে দেখা করা পুরুলিয়ার রাজোয়ার পরিবারও যোগ দিতে চলেছেন রাজ্যের শাসকদলে।

দার্জিলিংয়ের নকশালবাড়িতে অমিত শাহকে পাত পেড়ে খাইয়েছিলেন দলিত দম্পত্তি গীতা ও রাজু মাহালি। তারপরই তাঁরা যোগ দিয়েছিলেন তৃণমূলে। সেই ঘটনারই পুরনাবৃত্তি ঘটতে চলেছে পুরুলিয়ায়। বৃহস্পতিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন পুরুলিয়ার রাজোয়ার পরিবার, তাঁরাও যোগ দিতে চলেছেন রাজ্যের শাসকদলে।

বিজেপিকে প্রত্যাঘাত, মাহালি দম্পতির পথ ধরে পুরুলিয়ার রাজোয়ার পরিবারও তৃণমূলে

অমিত শাহের পুরুলিয়া সফর শেষ হতেই বিজেপিকে প্রত্যাঘাত করতে শুরু করে দিল তৃণমূল। অমিত দিল্লিমুখী হতেই কাজ শুরু করে দিল তৃণমূল। পুরুলিয়া লাগদা গ্রামের যে পরিবারগুলির সঙ্গে বিজেপি সভাপতি কথা বলেছিলেন, এবার তাদেরকে দলে টানতে শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার রাতেই রাজোয়াড় পরিবারের সঙ্গে যোগাযোগ শুরু করেন তৃণমূল নেতারা। সেই মতো রাজোয়াড় পরিবারের চার সদস্যকে নিয়ে কলকাতায় চলে আসে তৃণমূল নেতৃত্ব। শুক্রবারই তাঁদের তৃণমূলে যোগ দেওয়ানো হতে পারে।

পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের তরফে এই যোগদানের সত্যতা স্বীকার করা হয়েছে। তিনি জানান, রাজোয়ার পরিবারের চার সদস্য গোবিন্দ রাজোয়ার, তাঁর মা অষ্টমী রাজোয়ার, শিশুবালা রাজোয়ার ও তাঁর ছেলে সঞ্জয় রাজোয়ারকে নিয়ে কলকাতায় গিয়েছে জেলা নেতৃত্ব। এবার তাঁদের আনুষ্ঠানিক যোগদান করানো হবে। বিজেপির পালের হাওয়া কাড়তেই তৃণমূল ফিরল পুরনো কৌশলে। মাহালি-দম্পতির মতো রাজোয়াড় পরিবারের সদস্যরাও একই পথে পাড়ি দিলেন।

শুধু এখানেই শেষ নয়, তৃণমূল আগেই জানিয়ে দিয়েছিল, অমিত শাহের মঞ্চেই সভা করবে তৃণমূল। আগামী রবিবার অমিত শাহকে পাল্টা দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুরুলিয়ার মঞ্চে সভা করবেন শুভেন্দু অধিকারী, ফিরহাদ হাকিম ও শশী পাঁজারা। অমিত শাহের সভা হয়েছে বৃহস্পতিবার। আর তার পাল্টা সভা হবে ১ জুলাই রবিবার। মাঝে শুধু দুটো দিন। তবে এই দুটো দিনে বসে নেই তৃমমূল। পুরুলিয়ায় বিজেপিকে প্রত্যাঘাত দেওয়ার তোড়জোড় চলছেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+