মোদীর সভায় দুর্ঘটনায় কাঠগড়ায় বিজেপি! আগুন নিয়ে খেলবেন না, আর যা বলল মমতার দল
ভিড়ের চাপে এবং প্রবল বৃষ্টির কারণে মাটি আলগা হয়ে যাওয়া মেদিনীপুরে মোদীর সভায় দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিক ভাবে এমনটাই মনে করছে রাজ্য বিজেপি নেতৃত্ব। তবে এই দুর্ঘটনায় দায় নিয়ে কড়া বার্তা দিয়েছে তৃণমূল।
ভিড়ের চাপে এবং প্রবল বৃষ্টির কারণে মাটি আলগা হয়ে যাওয়া মেদিনীপুরে মোদীর সভায় দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিক ভাবে এমনটাই মনে করছে রাজ্য বিজেপি নেতৃত্ব। তবে এই দুর্ঘটনায় দায় নিয়ে কড়া বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

সভায় সিন্ডিকেট নিয়ে প্রধানমন্ত্রীর অভিযোগের জবাব দেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, বিজেপিই দুর্নীতির সিন্ডিকেট। আগুন নিয়ে খেলবেন না, এমনও হুঁশিয়ারি দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।
তৃণমূল মহাসচিব আরও বলেন, কেন্দ্রীয় সংস্থা দিয়ে হেনস্থা করা হলেও, মাথা নোয়াবে না তৃণমূল। তাঁর আরও অভিযোগ, ভিন রাজ্যের মানুষ দিয়ে মেদিনীপুরের সভা ভরানোর চেষ্টা করা হয়েছে।












Click it and Unblock the Notifications