বুধবার তৃণমূলের ইস্তেহার! কালীঘাট থেকে প্রকাশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

বুধবার কালীঘাট থেকে তৃণমূলের ইস্তেহার প্রকাশ। কালীঘাটে যে দলীয় কার্যালয় রয়েছে, সেখান থেকে ইস্তেহার প্রকাশ করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার কালীঘাট থেকে তৃণমূলের ইস্তেহার প্রকাশ। কালীঘাটে যে দলীয় কার্যালয় রয়েছে, সেখান থেকে ইস্তেহার প্রকাশ করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল মনে করছে দেশে এবার মোদী সরকারের পতন হবে। গঠিত হবে জোট সরকার। সেই সরকার পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তৃণমূল। এমনটাই আশা করছে পশ্চিমবঙ্গের শাসক দল। এমন প্রতিফলন বা বার্তা থাকবে ইস্তেহারে।

বুধবার তৃণমূলের ইস্তেহার! কালীঘাট থেকে প্রকাশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্যের আর্থ সামাজিক উন্নয়নে বাংলা কীভাবে দেশে অগ্রণী ভূমিকা নিয়েছে, সেই সাফল্যের কথাও থাকতে পারে ইস্তেহারে। এছাড়াও, রাজ্যে গত আটবছরে সরকার কী কী উন্নয়নের কাজ করেছে, সেই উন্নয়নের খতিয়ান তুলে ধরা হতে পারে ইস্তেহারে। এর মাধ্যমে এই বার্তা দেওয়ার চেষ্টা যে, কেন্দ্রে জোট সরকারে তৃণমূল অংশগ্রহণ করলে কোন ধরনের উন্নয়ন দেশে হতে পারে। সেই উন্নয়নের লক্ষে তৃণমূল কাজ করবে। সঙ্গে নতুন ভারত গড়ার বার্তাও দেওয়া হতে পারে ইস্তেহারে।

ইস্তেহারে তৃণমূল বলতে পারে, দেশে এমন একটা সরকার তারা গড়তে চান, যা হবে প্রকৃত অর্থে জনমুখী। সেই সরকার কৃষি, শিল্প এবং কর্মসংস্থানের লক্ষেও কাজ করবে। মানুষের জন্য মানুষের সরকার গড়ার আহ্বান থাকতে পারে এই ইস্তেহারে। ধর্মনিরপেক্ষ সরকার গড়ার বার্তা থাকতে চলেছে এই ইস্তেহারে। এছাড়াও পিছিয়ে পড়া সমাজের আর্থ সামাজিক উন্নয়নের বার্তাও থাকতে পারে এই ইস্তেহারে। সংখ্যালঘুদের সুরক্ষার বার্তাও থাকতে পারে ইস্তেহারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+