নোট বাতিল আদতে নোট বিপর্যয়! মমতার ‘কথা’তেই রাজপথে গর্জে উঠল তৃণমূল

নোট বাতিলের বর্ষপূর্তিতে সুর চড়িয়ে মমতা টুইট করেন এই নোট বাতিল আসলে নোট বিপর্যয়। এটি একটি বড় দুর্নীতি, প্রকৃত তদন্ত করলেই সামনে চলে আসবে কারা লাভবান হয়েছে এই কালো সিদ্ধান্তে।

নোট বাতিলের বর্ষপূর্তিতে কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে পথে নামল তৃণমূল কংগ্রেস। বুধবার কলকাতার বিভিন্ন এলাকায় মন্ত্রী-সাংসদ-বিধায়কদের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস মিছিল সংগঠিত করে কেন্দ্রের নোট বাতিলের বিরোধিতায়। শুধু শহর কলকাতাই নয়, রাজ্যজুড়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ৮ নভেম্বর কালা দিবস হিসেবে পালন করা হয়।

নোট বাতিল আদতে নোট বিপর্যয়! মমতার ‘কথা’তেই রাজপথে গর্জে উঠল তৃণমূল

নোট বাতিলের বর্ষপূর্তিতে সুর চড়িয়ে মমতা টুইট করেন এই নোট বাতিল আসলে নোট বিপর্যয়। এটি একটি বড় দুর্নীতি, প্রকৃত তদন্ত করলেই সামনে চলে আসবে কারা লাভবান হয়েছে এই কালো সিদ্ধান্তে। আদতে কালো টাকা রোধের জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। বিশেষ একটি দলের লাভের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। টুইটার প্রোফাইল থেকে ছবি সরিয়ে ডিপি কালো করে দিয়ে প্রতিবাদ জানান তিনি।

তৃণমূল নোট বাতিলের প্রতিবাদে কালা দিবস পালনে দুপুর দুটো থেকে বিভিন্ন জায়গায় মিছিল শুরু করে। চেতলায় ফিরহাদ হাকিমের নেতৃত্বে মিছিল হয়। শ্যামবাজারে মিছিল হল শশী পাঁজার নেতৃত্বে। গিরিশ পার্কে তৃণমূলের মিছিলের নেতৃত্বে ছিলেন স্মিতা বক্সি। মৌলালিতে মিছিলের নেতৃত্বে থাকবেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।

এদিকে ধর্মতলায় শোভনদেব চট্টোপাধ্যায়, গড়িয়াহাটে সুব্রত মুখোপাধ্যায়, বেহালায় পার্থ চট্টোপাধ্যায়, টালিগঞ্জে অরূপ বিশ্বাসের নেতৃত্বে মিছিল হবে। এদিন শান্তিপূর্ণ মিছিলের ডাক দিলেও, রাসবিহারীতে হঠাৎ উত্তেজনা ছড়ায়। বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাধে। বেশ কয়েকজন জখম হন। বিজেপির মঞ্চ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+