ফের অভিনয়ে তাপস পাল! থাকবেন কি রাজনীতিতে, কী বলছেন তিনি, জানুন

ফের অভিনয়ে ফিরলেন তৃণমূল সাংসদ তাপস পাল। অভিনয় শুরু করলেন রূপক চক্রবর্তী পরিচালিত 'উত্তরাধিকার' ছবিতে।

ফের অভিনয়ে ফিরলেন তৃণমূল সাংসদ তাপস পাল। অভিনয় শুরু করলেন রূপক চক্রবর্তী পরিচালিত 'উত্তরাধিকার' ছবিতে। সুস্থ হওয়ার পর এটাই তাঁর পূর্ণদৈঘ্যের কোনও ছবিতে অভিনয়। তবে, রাজনীতির মধ্যে দিয়ে মানুষের সেবা করে যেতে চান বলে জানিয়েছেন তাপস পাল।

 ফের অভিনয়ে তাপস পাল! থাকতে চান রাজনীতিতেও, জেনে নিন বিস্তারিত

তিনি রাজনীতি ছাড়ছেন না। ফের ভোটে দাঁড়ানোর প্রস্তাব আসলে তা গ্রহণ করবেন তিনি। তবে সঙ্গে অভিনয় চলবে। পার্পল মুভিটাউনে এমনটাই জানালেন তৃণমূল সাংসদ তাপস পাল। পরিচালক রূপক চক্রবর্তীর 'উত্তরাধিকার' ছবিতে বৃদ্ধ বাবার ভূমিকায় অভিনয় করছেন তিনি। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর অবশ্য দেবাদিত্য বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত 'দু-টাকা' ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তবে সুস্থতার পরএ টাই তাঁর পূর্ণদৈঘ্যের কোনও ছবিতে অভিনয়।

তাপস পাল জানিয়েছেন, বেশ কিছু ছবির জন্য প্রস্তাব পেয়েছেন তিনি। এর মধ্যে বাংলাদেশের ছবিও রয়েছে। কিছু দিনের মধ্যে তিনি অভিনয়ের জন্য বাংলাদেশেও যেতে পারেন তিনি।

তবে রাজনীতি তিনি ছাড়ছেন না, জানিয়েছেন তাপস পাল। রাজনীতির মধ্যে দিয়ে মানুষের সেবা করে যেতে চান বলে জানিয়েছেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলায় উন্নয়নের কাজ চলছে বলে জানিয়েছেন তাপস পাল। মুখ্যমন্ত্রী সেই কাজে ব্যস্ত থাকায়, এখনও তাঁর সঙ্গে দেখা হয়ে ওঠেনি বলেও 'দাদার কীর্তি' ছবির এই অভিনেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+