গভীর রাতে দিল্লিতে অর্জুন সিং! বাড়ল দলত্যাগের জল্পনা

ব্যারাকপুর আসনে দলের টিকিট না পেয়ে ক্ষুব্ধ ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং। তাঁর সাহায্য ছাড়া ব্যারাকপুরে যে দীনেশ ত্রিবোদীর জয় অসম্ভব তাও পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন তিনি।

ব্যারাকপুর আসনে দলের টিকিট না পেয়ে ক্ষুব্ধ ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং। তাঁর সাহায্য ছাড়া ব্যারাকপুরে যে দীনেশ ত্রিবোদীর জয় অসম্ভব তাও পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন তিনি। বুধবার গভীর রাতে তিনি দিল্লি পৌঁছেছেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার দুপুরে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন বলে সূত্রের খবর।

গভীর রাতে দিল্লিতে অর্জুন সিং! বাড়ল দলত্যাগের জল্পনা

মঙ্গলবার তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছিলেনন অর্জুন সিং। এরপর বুধবার সন্ধের বিমানে দিল্লি যাত্রা। রাত এগারোটা নাগাদ তিনি দিল্লিতে পৌঁছেছেন বলে জানা গিয়েছে। অর্জুন সিং-এর ঘনিষ্ঠ মহলের দাবি, তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর অর্জুন সিং দল ছাড়লে তার প্রভাব পড়তে পারে, নৈহাটি, ভাটপাড়া এবং হালিশহর পুরসভাতেও। দলত্যাগ করার সম্ভাবনা অর্জুন ঘনিষ্ঠ কাউন্সিলরদের। তবে মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বলেই দিয়েছেন, দু-একজন বেরিয়ে গেলে তৃণমূলের কিছু যায় আসে না। যারা যাওয়ার তারা চলে যাক। বলেছেন তৃণমূল নেত্রী।

জানা গিয়েছে, মঙ্গলবার তৃণমূলের তালিকা প্রকাশের পর রাতে জগদ্দলের মজদুর ভবনে নিজের অনুগামীদের নিয়ে বৈঠক করেন। নিজের হাতে ব্যারাকপুরের সংগঠন গড়ে তোলার কথাও জানান। টিকিট না পাওয়ায় নিজের ক্ষোভ তিনি গোপন করেননি বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার অর্জুন সিং বিজেপিতে যোগ দিতে পারেন। বিজেপিতে যেতে পারেন ভাটপাড়া, হালিশহর ও নৈহাটির অনেক কাউন্সিলর। যদি বুধবার একাই দিল্লি গিয়েছেন তিনি। সূত্রের খবর অনুযায়ী, বিজেপিতে যোগ দিয়ে বৃহস্পতিবার সন্ধেয় কলকাতায় ফিরতে পারেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+