অস্ত্র হাতে ভয় দেখাচ্ছে বিরোধীরা! নির্বাচন কমিশনে আর যা বলল মমতার দল
চাপ বাড়াতে এবার রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস।বৃহস্পতিবার মূলত বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ নিয়ে কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল।
চাপ বাড়াতে এবার রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। দলে ছিলেন নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টাপাধ্যায়৷ বৃহস্পতিবার মূলত বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ নিয়ে কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল।

অস্ত্র হাতে বিরোধীরা ভয় দেখানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। রাজ্য নির্বাচন কমিশনের অফিস থেকে বেরিয়ে প্রতিক্রিয়া জানান তিনি। পার্থ চট্টোপাধ্যায় বলেন, বিজেপি সন্ত্রাসের অভিযোগ করছে৷ কিন্তু জেলা পরিষদে বেশিরভাগ মনোনয়ন জমা পড়েছে বিজেপির৷ পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, রাজ্যে জিততে তৃণমূলের গোলমাল করার দরকার নেই। অন্যদিকে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মতে, শাসক থাকলেই অভিযোগ ওঠে।
ফিরহাদ হাকিম বিরোধীদের কটাক্ষ করে বলেন, নাচতে না জানলে উঠোন বাঁকা।
এদিন রাজ্য নির্বাচন কমিশনের দফতরের সামনে বিক্ষোভের মুখে পড়েন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।
তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় সেভ ডেমোক্রেসি ফোরামের সদস্যরা৷ বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন কবি মন্দাক্রান্তা সেনও।












Click it and Unblock the Notifications