এবার পালা ইস্তেহারের! 'সর্বভারতীয়' রূপ নিয়ে সামনের সপ্তাহে তৃণমূলের ইস্তেহার প্রকাশের সম্ভাবনা
প্রার্থী তালিকা সকলের আগে প্রকাশ করে ইতিমধ্যেই এগিয়ে গিয়েছে তৃণমূল। এবার পালা ইস্তেহার প্রকাশের।
প্রার্থী তালিকা সকলের আগে প্রকাশ করে ইতিমধ্যেই এগিয়ে গিয়েছে তৃণমূল। এবার পালা ইস্তেহার প্রকাশের। সূত্রের খবর অনুযায়ী, ২৬ মার্চ ইস্তেহার প্রকাশ করতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে শেষ পর্যায়ে রয়েছে সেই কাজ। ইস্তেহারে শুধু পশ্চিমবঙ্গ নয়, তা সর্বভারতীয় ভিত্তিক হতে যাচ্ছে বলেই জানা গিয়েছে।

৪২-এর মধ্যে ৪২ টি আসন দখলের ডাক। আঞ্চলিক দলগুলির মধ্যে সব থেকে বেশি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল। এবার পালা ইস্তেহার প্রকাশের। তৃণমূলের এবারের ইস্তেহারে শুধু প্রতিশ্রুতি নয়, রাজ্যে যে উন্নয়ন চলেছে গত কয়েকবছর ধরে, তার উল্লেখ থাকবে। সূত্রের খবর অনুযায়ী, ইস্তেহারকে একাধিক ভাগে বিভক্ত হতে চলেছে। নরেন্দ্র মোদীর উন্নয়নের পাল্টা কী কী তৃণমূল করতে চায়, তা যেমন থাকতে চলেছে, তা ছাড়াও ২০১১-র পর থেকে রাজ্যে সফল বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথাও তুলে ধরা হতে পারে। যে কয়েকটি বিষয়ে বাংলা সারা দেশে অন্য রাজ্যগুলির থেকে এগিয়ে তারও উল্লেখ থাকতে পারে।
মোদীর শাসনে দেশ কোন কোন ক্ষেত্রে পিছিয়ে পড়েছে, তারও উল্লেখ থাকতে চলেছে। দেশে কেন পরিবর্তন দরকার সেই কথাও থাকতে চলেছে।
শুধু বাংলাতেই নয়, পাশাপাশি হিন্দি, ইংরেজিতেও প্রকাশ করা হবে ইস্তেহার। অলচিকি, অসমিয়া, উর্দুতেও প্রকাশিত হতে চলেছে ইস্তেহার।












Click it and Unblock the Notifications