বাগনানের পর এবার জগৎবল্লভপুর! নেতা খুনে উত্তপ্ত জেলার রাজনীতি

হাওড়ার জগৎবল্লভপুরে তৃণমূল কর্মীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। মৃত ব্যক্তির নাম কার্তিক ঢালি(৪৫)। শুক্রবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে ভেড়ির কাছে তাঁর দেহ উদ্ধার করা হয়। বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ

হাওড়ার জগৎবল্লভপুরে তৃণমূল কর্মীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। মৃত ব্যক্তির নাম কার্তিক ঢালি(৪৫)। শুক্রবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে ভেড়ির কাছে তাঁর দেহ উদ্ধার করা হয়। ঘটনায় বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে। ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। যদিও সে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের দাবি তৃণমূলের গোষ্ঠী কোন্দলেই খুন হয়েছেন এই ব্যক্তি।

বাগনানের পর এবার জগৎবল্লভপুর! নেতা খুনে উত্তপ্ত জেলার রাজনীতি

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে হঠাৎই নিখোঁজ হয়ে যান কার্তিক ঢালি। পরিবার ও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, সম্প্রতি হয়ে যাওয়া পঞ্চায়েত ভোটের সময় তৃণমূলের হয়ে ভোটের দায়িত্বে ছিলেন এই ব্যক্তি। ভোটের দিন এই ব্যক্তিকে মারধর করা হয়েছিল বলে অভিযোগ। বিষয়টি নিয়ে বেশ কয়েকজন বিজেপি কর্মী-সমর্থকের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছিল।

মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার কার্তিক ঢালির দেহ পাওয়ার পরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় জগৎবল্লভপুর থানার পুলিশ। পুলিশকে মৃতদেহ তুলতে বাধা দেওয়া হয়। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এলাকায় রাস্তা অবরোধও করা হয়।

এই সপ্তাহেই বাগনানের তৃণমূল নেতা মহসিন খানকে গুলি করে খুন করা হয়। সেই খুনেও বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছিল। রাতে বাড়ি ফেরার সময় গুলি করে মারা হয়েছিল ওই নেতাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+