গঙ্গাসাগরের যাত্রীদের জন্য এলাহি আয়োজন কালীঘাটে, হাত নেড়ে অভিবাদন মুখ্যমন্ত্রীর, দেখুন ভিডিও
গঙ্গাসাগর ফেরত তীর্থযাত্রীদের জন্য চিকিৎসা ও খাওয়াদাওয়ার বন্দোবস্ত করা হয়েছে তৃণমূলের তরফে। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছেই এই আয়োজন করা হয়েছে।
গঙ্গাসাগর ফেরত তীর্থযাত্রীদের জন্য চিকিৎসা ও খাওয়াদাওয়ার বন্দোবস্ত করা হয়েছে তৃণমূলের তরফে। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছেই এই আয়োজন করা হয়েছে।

গঙ্গাসাগর ফেরত তীর্থযাত্রীদের স্বাগত জানানোর বন্দোবস্ত করা হয়েছে কালীঘাটে। সেখানে তাদের জন্য দেওয়া হচ্ছে নানা নিঃশুল্ক ব্যবস্থা। তার মধ্যে রয়েছে সাধারণ চিকিৎসা এবং ওষুধ বিতরণ, তীর্থযাত্রীদের মধ্যে যাদের প্রয়োজন তাদের জন্য শীতবস্ত্র বিতরণ। সোমবার এইসব তীর্থযাত্রীদের জন্য খাওয়া দাওয়ারও আয়োজন ছিল। মেনুতে ছিল কচুরি, কাশ্মীরী আলুর দম, চানা মশলা, চা-সহ আরও অনেক কিছু। মূলত স্থানীয় কাউন্সিলর দেবলীনা বিশ্বাস এবং প্রতাপ সাহাই এই ব্যবস্থাপনায় ছিলেন।

সোমবার মুখ্যমন্ত্রী বাড়ি থেকে বেরোন বেলা ১২টা নাগাদ। তীর্থযাত্রীদের উদ্দেশে হাত নাড়েন মুখ্যমন্ত্রী।

Click it and Unblock the Notifications