রাহুলের ডাকে সাড়া দিলেন না মমতা, মোদী বিরোধিতায় তবু উত্তাল হবে গোটা দেশ
কেন্দ্রের মোদী সরকারের বিরোধিতায় অটল থাকলেও রাহুল গান্ধীর ডাকা সাড়া দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সাংবাদিক বৈঠক করে পার্থ চট্টোপাধ্যায় সাফ জানিয়ে দেন, বনধকে সমর্থ করবে না তৃণমূল কংগ্রেস।
কেন্দ্রের মোদী সরকারের বিরোধিতায় অটল থাকলেও রাহুল গান্ধীর ডাকা সাড়া দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন, কংগ্রেস ও বামেদের ডাকা বনধকে সমর্থ করবে না তৃণমূল কংগ্রেস। তৃণমূলের ঘোষিত নীতিই হল বনধ বিরোধিতা। সেই বিরোধিতায় অনড় থাকবে তৃণমূল।

পার্থ চট্টোপাধ্যায় এদিন জানান, বনধের ইস্যুকে সমর্থন করে তৃণমূল। কিন্তু বনধকে সমর্থন করে না। তাই দলের নীতিতে অনড় থেকে অন্যান্যবারের মতো এবারও বনধের বিরোধিতা করবে তারা। ওইদিন তৃণমূল কংগ্রেস প্রতিবাদ জানাবে অন্য উপায়ে। তৃণমূল মোদী সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে, পেট্রোপণ্য, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মহামিছিলের ডাক দিয়েছে।
বামেরা বনধের ডাক দিয়ে কংগ্রেসকে সমর্থন করলেও তৃণমূল বিজেপির বিরোধিতায় কংগ্রেসের পাশে থাকছে না। মোদী বিরোধিতায় তাঁরা সরব থাকবেন কিন্তু তা বনধ আকারে নয়, সাফ জানিয়ে দিয়েছেন তৃণমূল মহাসচিব। তিনি বলেন, বনধকে সমর্থন করে আমরা আর একটা কর্মনাশা দিন পালন করতে চাই না।
মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মোদী সরকারের তীব্র সমালোচনা করেছেন। এরপর তৃণমূল বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছে, রাহুল বিজেপি বিরোধী সমস্ত দলকে আহ্বান করলেও বনধদের সমর্থনে তারা নেই। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে মানুষের মনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে মোদী সরকারের বিরুদ্ধে। তাই অন্য উপায়ে প্রতিবাদে সামিল হবে তৃণমূল।
সিপিএমের কেন্দ্রীয় কমিটির দফতর থেকে পাঁচটি বামপন্থী দল একযোগে পৃথকভাবে ভারত বনধের ডাক দিয়ে রাহুলকে বড় সমর্থন জানিয়ে দিয়েছেন। তারপর সূর্যকান্ত মিশ্রও কলকাতায় সাংবাদিক বৈঠক করে বনধকে সমর্থন দিয়েছেন। তাহলে তৃণমূল কী করবে, স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা উঠে আসে।
তার উত্তরে পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দেন, তৃণমূল বনধের সমর্থন করতে পারবে না। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় অনেক লড়াই করে বাংলায় কর্মনাশা বনধের রাজনীতিকে বিদায় জানিয়েছেন। তাই তৃণমূল মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করবে। কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদে সামিল হবে।












Click it and Unblock the Notifications