পরিবহণ ধর্মঘটে অচল হবে কলকাতা, ভোগান্তির শঙ্কা তীব্র

পরিবহণ
কলকাতা, ১৮ সেপ্টেম্বর: শুক্রবার কার্যত বনধের চেহারা নেবে কলকাতা। কারণ ট্যাক্সি ধর্মঘটের পাশাপাশি বাস, মিনিবাস ও অটো চলবে না। সিএসটিসি ও সিটিসি-র কর্মীরাও ধর্মঘটে শামিল হবেন বলে সিদ্ধান্ত নেওয়ায় থমকে যাবে মহানগরীর পরিবহণ ব্যবস্থা।

একগুচ্ছ ইস্যুতে বৃহস্পতিবার থেকে লাগাতার ধর্মঘট শুরু করেছেন ট্যাক্সিচালকরা। এই পরিপ্রেক্ষিতে আমজনতার দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়ে সর্বাত্মক ধর্মঘট ডেকেছেন অন্যান্য পরিবহণ কর্মীরাও। বাম, কংগ্রেস, বিজেপি সব শিবিরের পরিবহণ কর্মীরাই এতে অংশ নিচ্ছেন। পরিবহণ মন্ত্রী মদন মিত্র 'ব্যবস্থা' নেওয়ার হুঁশিয়ারি দিলেও তাতে কতটা কাজ হবে, ধন্দে সাধারণ মানুষ।

অবস্থা আরও জটিল হবে সরকারি পরিবহণের কর্মীরাও ধর্মঘটে যোগ দেওয়ায়। কারণ যে সিএসটিসি ও সিটিসি-র ভরসায় এতদিন সরকার বলত, অতিরিক্ত বাস নামানো হবে, এ বার তাদের কর্মীরাই ধর্মঘটে যোগ দিচ্ছে। একই সঙ্গে হাওড়া-কলকাতা লঞ্চ পরিষেবা বন্ধ থাকবে বলেও জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+