কাজের দিনে পরিবহণ ধর্মঘটে অচল মহানগরী, ভোগান্তি

বৃহস্পতিবার থেকে মহানগরীতে শুরু হয়েছে লাগাতার ট্যাক্সি ধর্মঘট। আর আজ, শুক্রবার অন্যান্য পরিবহণ কর্মীরাও ধর্মঘটে শামিল হয়েছেন। বাস, মিনিবাস, অটো বন্ধ। সিএসটিসি ও সিটিসি-র একাংশ কর্মীও ধর্মঘটে যোগ দিয়েছেন। ফলে রাজ্য সরকার যে পরিমাণ বাস নামাবে বলে দাবি করেছিল, তার থেকে অনেক কম বাস চলেছে। তাতে উঠতে হয়েছে কার্যত কুস্তি করে। কলকাতা বিমানবন্দরের বাইরে ছবিটা একই। দূর-দূরান্ত থেকে আসা মানুষজন যানবাহন না পেয়ে চরম নাকাল হয়েছেন।
পরিবহণ সংগঠনগুলির দাবি, রাজ্য সরকার ভাড়া না বাড়ানোয় গত দু'বছরে কুড়ি হাজার বাস বসে গিয়েছে। বহু কর্মী কাজ হারিয়েছেন। তার ওপর পুলিশের জুলুম রয়েছে বলে তাদের অভিযোগ। যদিও রাজ্য সরকারের দাবি, সব অভিযোগ মিথ্যা। চক্রান্ত করেই এ সব করছে বাম, কংগ্রেস, বিজেপি সমর্থিত ইউনিয়নগুলি।












Click it and Unblock the Notifications