আবার অসুস্থ মদন মিত্র, ভর্তি হলেন হাসপাতালে

এর আগে গত ২১ অগস্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন মদন মিত্র। বিরোধীরা বলেছিল, সারদা-কাণ্ডে নাম জড়ানোয় সিবিআই থেকে বাঁচতে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। পরে সেই অভিযোগ নস্যাৎ করেছিলেন মদনবাবু।
এ বার মদনবাবুর উচ্চ রক্তচাপ ধরা পড়েছে। রয়েছে শ্বাসকষ্ট, জ্বর ও বুকে ব্যথার সমস্যা। শ্বাসকষ্ট কমাতে তাঁকে নেবুলাইজার দেওয়া হয়। আপাতত ডাক্তাররা কয়েকদিন তাঁকে হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছেন।












Click it and Unblock the Notifications