মাঝেরহাটে ব্রিজ বিপর্যয়! বেহালা ও শহরতলীর জন্য ছোট রুটে বাস চালানোর সিদ্ধান্ত
বেহালা ও দক্ষিণ শহরতলীর যোগাযোগ ব্যবস্থা অক্ষুণ্ণ রাখতে নতুন ছোট ছোট বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর। বেহালার সঙ্গে শহরে যোগাযোগকারী একাধিক রুটেরও পরিবর্তন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় বিপর্যস্ত কলকাতার একাংশের যান চলাচল ব্যবস্থা। বিশেষ করে বেহালা ও দক্ষিণ শহরতলীর যোগাযোগ ব্যবস্থা অক্ষুণ্ণ রাখতে নতুন ছোট ছোট বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর। বেহালার সঙ্গে শহরে যোগাযোগকারী একাধিক রুটেরও পরিবর্তন করা হয়েছে।

বেহালা ও শহরতলীর জন্য যেসব ছোট রুটে বাস চলছে
- টালিগঞ্জ মেট্রো থেকে বেহালা
- টালিগঞ্জ মেট্রো থেকে বেহালা চৌরাস্তা
- টালিগঞ্জ মেট্রো থেকে তারাতলা
- নিউ আলিপুর স্টেশন থেকে বেহালা চৌরাস্তা
- বেহালা থেকে ডায়মন্ডহারবার
- বেহালা চৌরাস্তা থেকে দস্তিপুর
- তারাতলা থেকে বজবজ
পরিবহণ দফতর সূত্রে খবর, প্রত্যেকটি রুটেই ৩ থেকে ৫ টি বাস চালানো হচ্ছে। তবে বেশ কিছু বাসকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। প্রয়োজন পড়লেই যে কোনও রুটে পাঠিয়ে দেওয়া হবে।












Click it and Unblock the Notifications