পরিচারিকাদের অবরোধে বিপর্যস্ত শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর শাখার ট্রেন চলাচল

কলকাতা, ১ অক্টোবর : পরিচারিকাদের অবরোধে প্রায় দু'ঘণ্টা বন্ধ রইল শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল। শনিবার সকাল ৬টা ১৫ মিনিট নাগাদ দফায় দফায় শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর শাখার গোচরণ স্টেশন অবরোধ শুরু করেন পরিচারিকারা। আটটা নাগাদ রেল আধিকারিকরা ঘটনাস্থলে এসে অবরোধ তুলে দেন।

সকাল থেকেই অবরুদ্ধ রেলপথে প্রতিটি স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন। নাকাল হতে হয় যাত্রী সাধারণকে। গোচরণ স্টেশন অবরোধ তুলে দেওয়ার পর হোগলা স্টেশনে অবরোধ শুরু করে দেন তাঁরা। পরে আধিকারিকদের আশ্বাসে অবরোধ উঠে গেলে স্বাভাবিক হতে শুরু করে ট্রেন চলাচল।

পরিচারিকাদের অবরোধ লক্ষ্মীকান্তপুর শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন

বেশ কয়েকদিন ধরেই লক্ষ্মীকান্তপুর শাখায় সকালের দিকে ট্রেন বাতিল হয়ে যাচ্ছে। ট্রেনের সময়সূচিও মানা হয় না, ট্রেন চলে অনিয়মিত। পরিচারিকারা সকালেই শহরে আসেন কাজে। কিন্তু ট্রেন বিলম্বের কারণে প্রতিদিনই কর্মস্থলে পৌঁছতে দেরি হয়ে যায় তাঁদের। বারবার অভিযোগ জানিয়েও কোনও কাজ হয়নি। শেষমেশ একত্র হয়ে ট্রেন অবরোধ করার পরিকল্পনা করেন পরিচারিকারা।

এদিন সকালেই গোচরণ স্টেশনে এসে লাইনের উপর বসে পড়েন প্রায় শতাধিক পরিচারিকা। বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। সময় সারণি মেনে ট্রেন চলাচলের দাবি জানানো হয়। সেইসঙ্গে ১২ কামরার ট্রেন চালানোর দাবিও তোলেন পরিচারিকারা।
সাড়ে আটটা নাগাদ ফের ট্রেন চলাচল শুরু হলেও স্বাভাবিক হতে কেটে যায় প্রায় পুরো বেলা। পরিচারিকাদের পক্ষ থেকে জানানো হয়, তাঁদের দাবি না মানা হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+