বন্যাবিধ্বস্ত রেললাইন রাতারাতি সারিয়ে ট্রেন চালু উত্তর-দক্ষিণে

বন্যার জেরে রেল ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বহু যাত্রী আটকে পড়ে স্টেশনে। কোনওভাবেই গন্তব্যে ফেরার রাস্তা খুঁজে পাচ্ছিলেন না তাঁরা। ট্রেন চালু হওয়ায় স্বস্তি ফিরল তাঁদের।

উত্তরবঙ্গে ভয়াবহ বন্যায় একের পর এক ব্রিজ ভেঙে পড়েছে। রেল লাইন বিধ্বস্ত। ফলে উত্তরবঙ্গের সঙ্গে কলকাতার রেলপথে যোগাযোগ এখনও বিচ্ছিন্ন। পাঁচদিনভর উত্তরবঙ্গগামী সমস্ত ট্রেন বাতিল করে দেওয়া হচ্ছে। এদিন অবশ্য উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ শুরু হল। শনিবার শিয়ালদহ-মালদহ রুটে এক জোড়া ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।

বন্যাবিধ্বস্ত রেললাইন রাতারাতি সারিয়ে ট্রেন চালু উত্তর-দক্ষিণে

বন্যার জেরে রেল ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বহু যাত্রী আটকে পড়ে স্টেশনে। কোনওভাবেই গন্তব্যে ফেরার রাস্তা খুঁজে পাচ্ছিলেন না তাঁরা। না ফিরতে পারছিলেন, না পারছিলেন গন্তব্যে পৌঁছতে। দুর্যোগ কমায় জল নামতে শুরু করেছে।। তারপরই রাতারাতি রেললাইন ও রেলব্রিজগুলি মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

সেইমতো শনিবার স্পেশাল ট্রেন চলে। আপাতত পরীক্ষামূলকভাবে এক জোড়া ট্রেন চলে এদিন। মালদহ থেকে বাস পরিষেবা চালু হয়েছে একদিন আগেই। উত্তরবঙ্গ পরিবহণ নিগমের বাস ছাড়াও বেসরকারি বাস চালানো হয়েছে। শুক্রবার ২৮টি বাস মালদহ থেকে ঘুরপথে শিলিগুড়ি যায়। কিন্তু তা যাত্রী অনুপাতে পর্যাপ্ত ছিল না।

বন্যাবিধ্বস্ত রেললাইন রাতারাতি সারিয়ে ট্রেন চালু উত্তর-দক্ষিণে

এদিনও বাস চালানো হবে। সেইসঙ্গে চলবে স্পেশাল ট্রেনও। পূর্ব রেল আশাবাদী, দু-একদিনের মধ্যে অনেকটাই স্বাভাবিক হবে পরিস্থতি। রেল লাইনগুলি মেরামত করে ট্রেন পরিষেবাও স্বাভাবিক হবে অনেকটা।পূর্ব রেল সিদ্ধান্ত নিয়েছে, কলকাতা-বালুরঘাট এক্সপ্রেস এদিন মালদহ টাউন স্টেশন পর্যন্ত যাবে। রবিবার মালদহ টাউন থেকে বালুরঘাট পৌঁছবে ট্রেনটি।

বন্যাবিধ্বস্ত রেললাইন রাতারাতি সারিয়ে ট্রেন চালু উত্তর-দক্ষিণে

এদিকে মোট ১১টি ট্রেন এদিন বাতিল করা হয়েছে। বাতিল ট্রেনগুলি শিয়ালদহ-শিলচর কাঞ্চনজঙ্ঘা, কলকাতা-হলদিবাড়ি, শিয়ালদহ-আলিপুরদুয়ার তিস্তাতোর্সা, হাওড়া-নিউজলপাইগুড়ি শতাব্দী, হাওড়া-গুয়াহাটি সরাইঘাট, হাওড়া-ডিব্রুগড় কামরূপ, কলকাতা-রাধিকাপুর, শিয়ালদহ-কোচবিহার উত্তরবঙ্গ, শিয়ালদহ-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা, শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি দার্জিলিং মেল, শিয়ালদহ-আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+