পুজোর আগেই বেহালাবাসীদের জন্য বিকল্প রাস্তা! জোড় কদমে চলছে কাজ, দেখুন ভিডিও
পুজোর আগেই বেহালাবাসী পেতে চলেছে নতুন বিকল্প রাস্তা। যুদ্ধকালীন তৎপরতায় চলছে এই রাস্তা তৈরির কাজ। যাতে পুজোয় এর কোনও প্রভাব না পড়ে সে কারণেই এই বিকল্প রাস্তার উপায় বের করে রাজ্য সরকার।
পুজোর আগেই বেহালাবাসী পেতে চলেছে নতুন বিকল্প রাস্তা। যুদ্ধকালীন তৎপরতায় চলছে এই রাস্তা তৈরির কাজ। যাতে পুজোয় এর কোনও প্রভাব না পড়ে সে কারণেই এই বিকল্প রাস্তার উপায় বের করে রাজ্য সরকার। কেননা শহরের বড় পুজোগুলির কয়েকটা হয় এই বেহালা ও আশপাশের এলাকাতে।

মাঝেরহাটের উড়ালপুল বিপর্যয়ের প্রভাব শহরের পশ্চিমের পুজোগুলোর ওপর পড়বে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল পুজো উদ্যোক্তাদের মধ্যে। কেননা শহরের মূল অংশের সঙ্গে যোগাযোগের এক মাত্র অবলম্বনই ছিল এই মাঝেরহাটের ব্রিজই। ফলে শহরের মূল অংশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় পুজোয় দর্শনার্থী কমার আশঙ্কায় ছিল লাখ থেকে কোটি টাকার বাজেটের পুজো উদ্যোক্তাদের।
যদিও খুব তাড়াতাড়িই বিকল্প যাতায়াতের রাস্তা তৈরির পরিকল্পনা নেয় রাজ্য সরকার। পুজোর বাকি আর মাত্র কয়েকটা দিন। তার মধ্যেই এই বিকল্প রাস্তার কাজ শেষ করতে হতে চলছে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে। শনিবার রাত থেকে মাঝেরহাট - বজ বজ শাখায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। সরানো হয় লাইনের পোস্ট এবং সিগনাল। রবিবারও জোর কদমে চলছে সেই কাজ।












Click it and Unblock the Notifications