'ভুল' ঘোষণার জের! সোদপুরে অবরোধের জেরে শিয়ালদহ মেন লাইনে ব্যাহত ট্রেন চলাচল
ভুল ঘোষণার জেরে ধুন্দুমার উত্তর ২৪ পরগনার সোদপুরে। যাত্রীরা লাইনে নেমে অবরোধে সামিল হন। স্টেশন মাস্টারের ঘরে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ভাঙচুর চালানো হয় ট্রেনেও।
ভুল ঘোষণার জেরে ধুন্দুমার উত্তর ২৪ পরগনার সোদপুরে। যাত্রীরা লাইনে নেমে অবরোধে সামিল হন। স্টেশন মাস্টারের ঘরে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ভাঙচুর চালানো হয় ট্রেনেও। এর জেরে বেশ কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকে। বিপাকে পড়েন নিত্যযাত্রীরা।

বুধবার সকাল দশটা। সোদপুর স্টেশনে শুরু হয় যাত্রী বিক্ষোভ। যাত্রীদের অভিযোগ, ভুল ঘোষণার জেরে বিপাকে পড়েছেন বহু যাত্রী। ভুল ঘোষণার জেরে ট্রেন চলে যাওয়ার পর পাথর ছুড়তে শুরু করেন যাত্রীদের একাংশ।
অভিযোগ পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে দুনম্বর প্ল্যাটফর্মে গেদে শিয়ালদহ লোকাল দাঁড়ানোর কথা জানানো হয়। কিন্তু তা দাঁড়ায়নি। ঘটনায় কেন ডেপুটি স্টেশন মাস্টারের সঙ্গে কন্ট্রোল রুমের যোগাযোগ ভুল হল তাও খতিয়ে দেখা হচ্ছে বলে রেলের তরফে জানানো হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় আরপিএফ। ঘটনার জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে রেল চলাচল।












Click it and Unblock the Notifications