Sealdah South Section: উৎসবের মুহূর্তেও রেহাই নেই! দীর্ঘক্ষণ বন্ধ থাকলে ট্রেন চলাচল, চরম ভোগান্তি

Sealdah South Section: নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে ট্রেন ভোগান্তি! গত কয়েকদিন আগেই দমদমে নন-ইন্টারলকিংয়ের (Non-Interlocking) কাজের জন্য চরম সমস্যার মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। আর সেই রেশ কাটতে না কাটতেই রেলপথে ফের যাত্রী দুর্ভোগ!

প্রায় ঘণ্টাখানেকেরও বেশি সময় বন্ধ থাকল শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন (Sealdah South Section) চলাচল। যার ফলে আটকে থাকলেন বহু সাধারণ মানুষ থেকে ট্রেন যাত্রী। যদিও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করেন রেল আধিকারিকরা। সিগন্যালিংয়ের (Sealdah South Section) কারণেই এই সমস্যা বলে রেল সূত্রে জানা গিয়েছে।

Sealdah South Section

দোলের পরের (Dol Purnima) দিন আজ হোলি(Holi)! আজ মঙ্গলবারও বড় একটা অংশের মানুষ রঙের উতসবে শামিল হন। ছবি থাকে বহু অফিস, স্কুল। লম্বা ছুটি থাকার কারণে রবিবার থেকেই রাস্তায় গাড়ি কিংবা বাসের সংখ্যা কম। ব্যাক টু ব্যাক উৎসবের কারণে রাস্তা প্রায় জনমানব শূন্য।

এই অবস্থায় এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে লোকাল ট্রেনই ভরসা। সকাল থেকেই শিয়ালদহ ডিভিশনে চলা ট্রেনগুলিতে ভীড় লক্ষ করা গেছে। কিন্ত্য বেলা তিনটের পর থেকে শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বলে খবর।

প্রায় কয়েক ঘণ্টা ধরে একই অবস্থা ছিল বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। মূলত সিগন্যালিংয়ের কারণে এই সমস্যা তৈরি হয়। যার জেরে দীর্ঘক্ষণ দক্ষিণ শাখায় ছাড়েনি কোনও ট্রেন। এমনকি লাইনে বেশ কয়েকটি ট্রেন দাঁড়িয়ে যায় পর পর। পরিস্থিতির খবর সামনে আসতেই ময়দানে নেমে পরেন রেলআধিকারিক থেকে ইঞ্জিনিয়ারা।

দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়। সর্বশেষ খবর অনুযায়ী, দুপুর পৌনে ৩টের আশেপাশে ফের শিয়ালদহ শাখায় চালু হয় ট্রেন চলাচল। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই দমদমে নন-ইন্টারলকিংয়ের কাজ হয়। শুক্রবার মাঝ রাত থেকে শুরু হয় কাজ। প্রায় ৫২ ঘণ্টা সময় ধরে চলে এই কাজ।

আর এই দীর্ঘ কাজের ফলে শতাধিক প্রায় ট্রেন বাতিল করা হয়। বাতিল হয় একাধিক দূরপাল্লার ট্রেনও। এমনকি বেশ কিছু ট্রেনকে ঘুরপথে চালানো হয়।এই কাজের ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়েন সাধারণ মানুষ। সেই রেশ কাটতে না কাটতেই ফের ট্রেন ভোগান্তি! বারবার এভাবে ভোগান্তিতে চরম ক্ষোভ বাড়ছে মানুষের মধ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+