ভয়াবহ দুর্ঘটনা শিয়ালদহ স্টেশনে, প্রাণে বেঁচে গেলেন কয়েক'শ ট্রেন যাত্রী

ফের ট্রেন দুর্ঘটনা শিয়ালদহ স্টেশনে। ঘটনার জেরে প্ল্যাটফর্মেই লাইনচ্যুত হয় মহিলা কামরা। ঘটনায় বেশ কয়েক জন আহতও হন।

অফিসের ব্যস্ত সময়ে বড়-সড় দুর্ঘটনার সাক্ষী হওয়া থেকে বেঁচে গেলেন শিয়ালদহ স্টেশনে অপেক্ষারত কয়েক হাজার যাত্রী। বুধবার সকালে ১০.২০টা নাগাদ শিয়ালদহ স্টেশনের দক্ষিণ শাখায় ১৩ নম্বর প্ল্যাটফর্মের গার্ডওয়ালে এসে সজোরে ধাক্কা মারে সোনারপুর লোকাল। ধাক্কার জোর এতটাই ছিল যে মোটরম্যানের কামরার পরেই থাকা মহিলা কামরা লাইনচ্যুত হয়ে যায়। ঝাঁকুনিতে মহিলা কামরার যাত্রীরা ছিটকে পড়েন। অনেক মহিলা দরজার সামনে দাঁড়িয়েছিলেন। তাঁদের অনেকেই ছিটকে প্ল্যাটফর্মে গিয়ে পড়েন। ১৩ নম্বর প্ল্যাটফর্মের পাশেই ১৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল অন্য একটি ট্রেন। মহিলা কামরাটি লাইনচ্যুত হয়ে গিয়ে ১৪ নম্বর লাইনে দাঁড়িয়ে থাকা ট্রেনের সঙ্গে আটকে যায়।[আরও পড়ুন:'জগ্গা জাসুস'-এর অভিনেত্রীর রহস্যমূত্যু, আত্মহত্যা না কি খুন, গ্রেফতার স্বামী]

ভয়াবহ দুর্ঘটনা শিয়ালদহ স্টেশনে, প্রাণে বেঁচে গেলেন কয়েক'শ ট্রেন যাত্রী

জখম যাত্রীদের অনেকের দাবি, ১৪ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন না থাকলে আরও ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত। বহু মহিলা যাত্রী ১৩ নম্বর ও ১৪ নম্বর রেল লাইনের মাঝখানে ঝুলছিলেন। তাঁদের অতি দ্রুত উদ্ধার করা হয়। শেষ পাওয়া খবরে প্রায় ২০ জন যাত্রী জখম হয়েছেন। এঁদের মধ্যে সিংহভাগই মহিলা যাত্রী। ১৬ জন জখম যাত্রীকে বিআর সিং হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের ভর্তি করা হয় এনআরএস হাসপাতালে।[আরও পড়ুন:দশবছর বয়সী ধর্ষিতার গর্ভপাতের আবেদন নাকচ আদালতে, কিন্তু কেন]

মহিলা কামরা আতঙ্কগ্রস্ত যাত্রীরা দাবি করেন, আচমকাই যেন ভূমিকম্পের মতো আওয়াজ। আর তারপরেই প্রবল ঝাঁকুনিতে কেঁপে ওঠে কামরা এবং কিছু বুঝে ওঠার আগেই সবাই বিভিন্ন দিকে ছিটকে পড়েন। দেখা যায়, ধাক্কার জোরে মহিলা কামরাটি ট্রেনের বাকি কামরাগুলি থেকে আলাদা হয়ে গিয়েছে।

ভয়াবহ দুর্ঘটনা শিয়ালদহ স্টেশনে, প্রাণে বেঁচে গেলেন কয়েক'শ ট্রেন যাত্রী

বিআর সিং হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সেখানে ভর্তি হওয়া অধিকাংশ যাত্রীর মাথায় এবং শরীরে গুরুতর আঘাত রয়েছে। মহিলাদের সঙ্গে সঙ্গে বেশ কয়েক জন পুরুষ যাত্রীরও চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

প্ল্যাটফর্মে রেললাইনের একদম শুরুর প্রান্তে থাকে বাফার। এই বাফারের আগে থেকে একটি কাঠের গার্ডওয়াল। প্রতিটি ট্রেনই গার্ডওয়ালের আগে এসে থেমে যায়। কিন্তু, সোনারপুর লোকাল কী কারণে গার্ড ওয়ালের আগে এসে থামতে পারল না তা এখনও জানাতে পারেনি রেল কর্তৃপক্ষ। ট্রেনটি স্টেশনে ঢোকার সময় হাল্কা বৃষ্টিও পড়ছিল। বৃষ্টির জন্য ট্র্যাক পিচ্ছিল থাকায় কোনও অসুবিধা হয়েছে কি না তা জানা যায় নি।

সোনারপুর লোকালের অন্য কয়েকটি কামরাও ১৪ নম্বর লাইনে দাঁড়িয়ে থাকা ট্রেনের সঙ্গে এঁটে যায়। এই ঘটনার জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় সাময়িকভাবে ব্যাহত হয় ট্রেন চলাচল। পরে অন্য প্ল্যাটফর্ম থেকে ট্রেন চলাচল শুরু হলেও সারাদিনের জন্য বাতিল করে দেওয়া হয় বারুইপুর লোকাল। রেলের কর্মীরা এসে লাইনচ্যুত কামরাটিকে ট্র্যাকে তোলার কাজও শুরু করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+