অভিজাত আবাসনে মর্মান্তিক মৃত্যু নিরাপত্তারক্ষীর! ঘটনাস্থলে বিক্ষোভ-উত্তেজনা

দক্ষিণ কলকাতার এক অভিজাত আবাসনে পুরনো পাইপ মাথায় পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক নিরাপত্তারক্ষীর। হঠাৎই একটি পাইপ গিয়ে পড়ে ওই নিরাপত্তা কর্মীর মাথায়। ঘটনাস্থলেই মারা যান ওই নিরাপত্তারক্ষী।

দক্ষিণ কলকাতার এক অভিজাত আবাসনে পুরনো পাইপ মাথায় পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক নিরাপত্তারক্ষীর। বেলা আটটার সময় নিরাপত্তারক্ষীদের দায়িত্ব বদল হচ্ছিল। সেই সময় হঠাৎই একটি পাইপ গিয়ে পড়ে ওই নিরাপত্তা কর্মীর মাথায়। ঘটনাস্থলেই মারা যান ওই নিরাপত্তারক্ষী। এরপরে ওই মৃতদেহ ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন অন্য নিরাপত্তারক্ষীরা। বিক্ষোভ দেখাতে থাকেন আবাসনের বাসিন্দারাও।

অভিজাত আবাসনে মর্মান্তিক মৃত্যু নিরাপত্তারক্ষীর! ঘটনাস্থলে বিক্ষোভ-উত্তেজনা

ঘটনাস্থল ইএম বাইপাশের পাশের অভিজাত আবাসন। সার্ভে পার্ক থানার অধীন এই আবাসনে থাকেন কলকাতার স্বনামধন্য ব্যক্তিরা। সেই আবাসনে বৃহস্পতিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনা।

আবাসনের বাসিন্দারা জানিয়েছেন, সেখানে টানা রক্ষণাবেক্ষণের কাজ চলে। মাঝে মধ্যে ওপর থেকে চাঙড় ভেঙে পড়ার ঘটনাও ঘটেছে। তবে এর আগে এতবড় দুর্ঘটনা ঘটেনি।

বিক্ষোভ সামাল দিতে প্রথমে ঘটনাস্থলে যায় সার্ভে পার্ক থানার পুলিস। পরে সেখানে যায় পূর্ব যাদবপুর থানার পুলিশও। কিছুটা বুঝিয়ে আর কিছু বলপ্রয়োগ করে মৃত নিরাপত্তারক্ষী দেহ তুলে নিয়ে যায় পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+