Top Romantic Places in Kolkata: বৃষ্টিভেজা শহরে কোথায় সময় কাটাবেন? খোঁজ রইল এই লিঙ্কে
Top Romantic Places in Kolkata: সারা সপ্তাহ জুড়ে কালঘাম ছুটিয়ে অফিস করার পর সপ্তাহান্তে সবাই একটু স্বস্তি চায়। আর ঝমঝমে বৃষ্টি হলে তো কথাই নেই।
সমুদ্রের ধারে সঙ্গীর হাত ধরে সময় কাটানোর সুযোগ যদি নাও হয়, কলকাতা শহরেও খুঁজে নিতে পারেন রোমান্টিক ঠিকানা (Top Romantic Places in Kolkata)। মেঘলা আবহাওয়ায় নিভৃতে দু'দণ্ড শান্তিতে কথা বলতে কোথায় কোথায় যেতে পারেন? আর সেই খোঁজ রইল এই প্রতিবেদনে। কলকাতার এমন পাঁচ জায়গার খোঁজ রইল যেখানে বিকেলটা একটু শান্তিতে কাটাতে পারবেন।

Top Romantic Places in Kolkata: কলকাতা শহরের সেরা পাঁচ রোমান্টিক ঠিকানা
Top Romantic Places in Kolkata: মিলেনিয়াম পার্ক
পড়ন্ত বিকেলে ছুটির দিনে একটু শান্তি বসে কথা বলতে চান! তাহলে অবশ্যই প্রথম পছন্দ হতে পারে মিনেলিয়াম পার্ক ( Millennium Park, Kolkata)। হুগলি নদীর একেবারে পাশ দিয়ে বাঁধানো এই পার্ক। একেবারে সবুজ ঘাস সঙ্গে নানা ফুলের সৌন্দর্য। বাড়তি পাওনা গঙ্গার হাওয়া। বিকেলটা একেবারে জমিয়ে দেবে। বিবাদি বাগে অবস্থিত এই পার্ক। সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এই পার্ক খোলা থাকে। পার্কে ঢুকতে লাগবে মাত্র পাঁচটাকা।
Top Romantic Places in Kolkata: রবীন্দ্র সরবোর
রবীন্দ্র সরবোর (Rabindra Sarobar) কিংবা ঢাকুরিয়া লেক! কলকাতার দম্পতিদের ( Dhakuria Lake) কাছে অন্যতম প্রিয় একটা জায়গা। বিশেষ করে সূর্যদয় এবং সূর্যাস্ত দেখার জন্যে বহু মানুষ ভিড় জমান এই লেকের পাশে। বিস্তীর্ণ লেকের ধারে এই পার্ক। গোলপার্ক কিংবা রবীন্দ্রসরবোর মেট্রো স্টেশন দিয়ে এই পার্কে যাওয়া যাবে। এই পার্কে যেতে কোনও টাকা দিতে হয় না।

Top Romantic Places in Kolkata: ইকো পার্ক
কলকাতার নতুন ঠিকানা নিউ টাউন ( NewTown Eco Park) । আর সেখানে ৪৮০ একর জায়গা জুড়ে তৈরি করা হয়েছে এই পার্ক। পার্কের মধ্যে ১০৪ একর জলাশয়। আর এই জলাশয়কে কেন্দ্র করে তৈরি হয়েছে পার্ক। ছুটির দিনে কয়েক হাজার মানুষ এই পার্কে ভিড় জমান। তবে অন্যান্য দিন ফাঁকাই থাকে। এই পার্কে ঢুকলে ( Top Romantic Places in Kolkata) অনেক কিছু দেখার আছে। দেখতে পাবেন সপ্তম আশ্চর্যের রেপলিকা, রেন ফরেস্ট সহ একাধিক জিনিস। ইকো পার্কের একটি অংশ মিনি চিড়িয়াখানাও তৈরি করা হয়েছে। সোমবার পার্ক বন্ধ থাকে। ঢুকতে ৩০ টাকা করে টিকিট লাগে।

Top Romantic Places in Kolkata: মার্বেল প্যালেস
কলকাতা জুড়ে ছড়িয়ে আছে ইতিহাস! বিশেষ করে অলিতে গলিতে ঢুকলেই চোখে পড়বে বনেদিয়ানা। কলকাতার অন্যতম দর্শনীয় জায়গাগুলির একটি Marble Palace Museum। যেটি কিনা মুক্তারাম বাবু স্ট্রিটে অবস্থিত। গোটা বাড়িটি তৈরি হয়েছে সাদা মার্বেল দিয়ে। বাড়ির প্রাচীর থেকে শুরু করে মেঝে, ভাস্কর্য একেবারে চোখ জুড়িয়ে দেবে। কোনও এক বিকেলে কলকাতাকে চিনতে হলে অবশ্যই যেতে হবে কলকাতার মার্বেল প্যালেস।
Top Romantic Places in Kolkata: নন্দন
সিনেমা কিংবা সংস্কৃতি ভালোবাসলে অবশ্যই আপনার ঠিকানা হতে পারে নন্দন ( Nandan)। সপ্তাহের প্রত্যেকদিনেই নন্দনে একাধিক বাংলা সিনেমা চলে। ফলে দেখাই যেতে পারে। পাশেই রয়েছে রবীন্দ্রসদন। সেখানে সিড়িতে বসেও জমিয়ে দেওয়া যেতে পারে আড্ডা। শুহদু প্রয়োজন, বন্ধুদের একটা গ্রুপ। সঙ্গে গিটার থাকলে তো কোথাই নেই।












Click it and Unblock the Notifications