সুপ্রিয়া দেবীকে নিয়ে টলিউডের স্মৃতিচারণা
ভোরে সুপ্রিয়া দেবীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বালিগঞ্জের ফ্ল্যাটে যান সঙ্গীত, চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিরা।সবাই গভীর শোকাহত। প্রতিক্রিয়া জানিয়েছেন সৌমিত্র,বিশ্বজিত থেকে শুরু করে এযুগের পরমব্রত।
ভোরে সুপ্রিয়া দেবীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বালিগঞ্জের ফ্ল্যাটে যান সঙ্গীত, চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিরা। সবাই গভীর শোকাহত। প্রতিক্রিয়া জানিয়েছেন সৌমিত্র, বিশ্বজিত থেকে শুরু করে এযুগের পরমব্রত, ঋতুপর্ণা।

৬০ বছরের পরিচয় সুপ্রিয়া দেবীর সঙ্গে। মৃত্যুর খবর পাওয়ার পর সংবাদ মাধ্যমকে এমনটাই প্রতিক্রিয়া দিয়েছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। একই সময়ের অপর অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় বলেছেন, দুজনের মধ্যে ভাইবানের মতো সম্পর্ক ছিল। যেখানেই কাজ করেছেন, সেখানেই অসাধারণ অভিনয় করেছেন বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে অভিনেতা বিশ্ববিৎ জানান, সুপ্রিয়া দেবীর সঙ্গে তাঁর শেষ ছবি শেষ অধ্যায়। সেই ছবিতে বিশ্বজিতের মায়ের ভূমিকায় অভিনয় করছিলেন সুপ্রিয়া দেবী। যদিও সেই ছবির কাজ সম্পূর্ণ হয়নি। প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বজিৎ পুত্র প্রসেনজিতও। তিনি বলেছেন, বাড়ির সিনিয়র একজন চলে গেলেন। তাঁর আত্মার শান্তি কামনা করেছেন প্রসেনজিত। একইসঙ্গে তিনি, তাঁর সঙ্গে সুপ্রিয়া দেবীর কথোপকথনের কিছুটা জানান। প্রসেনজিত বলেন, তিনি দেখা হলেই বলতেন কী খাবি। শুটিং-এর ফাঁকে নিজের তৈরি খাবার খাওয়ানোটা ছিল নর্মাল ব্যাপার। সিনেমা ছাড়াও যাত্রা, নাটক, সবেতেই তাঁর প্রতিদান রেখে গিয়েছেন বলে জানিয়েছেন প্রসেনজিত।
প্রায় একই সময়ের অপর অভিনেত্রী সন্ধ্যা রায় জানিয়েছেন, দিদিকে হারালাম। সাবিত্রী চট্টোপাধ্যায় জানিয়েছেন, গভীর শোকাহত তিনি। বিরাট ক্ষতি হয়ে গেল, বলেছেন পরিচালক গৌতম ঘোষ। একজন অভিভাবককে হারালাম বলেছেন এযুগের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। এযুগের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত জানিয়েছেন, মেয়ের স্নেহ পেয়েছেন তিনি। অনেক স্মৃতি, অনেক গল্প রয়েছে তাঁকে নিয়ে। অভিনয়ে অনেক দিক ছিল। আন্তর্জাতিক মানের অভিনেত্রী ছিলেন তিনি। জানিয়েছেন ঋতুপর্ণা।












Click it and Unblock the Notifications