মত্ত অবস্থায় ট্রাফিক পুলিশকে ধাক্কা, বেপরোয়া ড্রাইভিংয়ে গ্রেফতার টলিউড অভিনেত্রী

কিছুদিন আগেই অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বেপরোয়া ড্রাইভিং প্রাণ কেড়েছিল মডেল-বান্ধবী সনিকা চৌহানের। এবার মত্ত অভিনেত্রী ট্রাফিক আইন ভেঙে পুলিশের জালে।

মত্ত অবস্থায় ড্রাইভিংয়ের অভিযোগে গ্রেফতার হলেন টলিউড অভিনেত্রী মৌমিতা চক্রবর্তী। শুক্রবার দিনদুপুরে তিনি বেপরোয়া গাড়ি চালাচ্ছিলেন বাইপাসে। শুধু সিগন্যাল ব্রেক করেই ক্ষান্ত থাকেননি অভিনেত্রী, ট্রাফিক পুলিশের সঙ্গে দুর্ব্যবহারও করেন তিনি। তারই জেরে ধাওয়া করে ওই অভিনেত্রীকে পাকড়াও করে পুলিশ।

মত্ত অবস্থায় ড্রাইভিং, গ্রেফতার টলিউড অভিনেত্রী

শুক্রবার সায়েন্স সিটির সামনে রেড সিগন্যাল থাকা সত্ত্বেও তা ব্রেক করে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে যান টলিউডের ওই অভিনেত্রী। তাঁর বিরুদ্ধে অভিযোগ সেইসময় ট্রাফিক পুলিশ হাত দেখালে, তাঁর হাতে ধাক্কা মেরে অভিনেত্রী গাড়ি ছুটিয়ে পালিয়ে যান। পুলিশ এরপর ধাওয়া করে তাঁকে। রুবি হাসপাতালের সামনে মৌমিতা চক্রবর্তী ধরা পড়ে যান পুলিশের হাতে।

পুলিশ এরপর জানতে পারেন ওই অভিনেত্রী মত্ত অবস্থায় ছিলেন। রুবি মোড়ের কাছে ট্রাফিকে আটকে পড়লেই পুলিশ তাঁর গাড়ি আটক করে। গ্রেফতার করা হয় অভিনেত্রীকে। এই ঘটনায় ফের একবার অভিনেতা-অভিনেত্রীদের বেপরোয়া জীবনযাত্রা নিয়ে প্রশ্ন উঠে পড়ল। ফের অভিনেত্রীর এই বেপরোয়া ড্রাইভিংয়ে বিক্রম-সনিকাকাণ্ডের ক্ষত সামনে এনে দিল।

কিছুদিন আগেই অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বেপরোয়া ড্রাইভিং প্রাণ কেড়েছিল মডেল-বান্ধবী সনিকা চৌহানের। সেই ক্ষত এখনও শুকায়নি। এরপর ফের এক অভিনেত্রী বেপরোয়াভাবে মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেফতার হলেন। তাঁর বেপরোয়া ড্রাইভিং পুজোর মুখে ভিড় রাস্তায় বড়সড় দুর্ঘটনা ঘটাতে পারত। যদিও এদিন সেরকম কোনও মর্মান্তিক ঘটনা ঘটেনি। বরাতজোরে রক্ষা পান পথচলতি মানুষজন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+