বাইপাসের ধারে ফ্ল্যাটে টলি অভিনেত্রীর রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ

কলকাতার ইএম বাইপাসের ধারে ফ্ল্যাটে উঠতি টলি অভিনেত্রীর রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ফ্ল্যাটের দরজা বন্ধ থাকায় প্রতিবেশীরা খবর দিলে পুলিশ এসে দরজা খুলে দেহ উদ্ধার করেছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ

কলকাতা, ৭ ফেব্রুয়ারি : কলকাতার ইএম বাইপাসের ধারে ফ্ল্যাটে উঠতি টলি অভিনেত্রীর রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ফ্ল্যাটের দরজা বন্ধ থাকায় প্রতিবেশীরা খবর দিলে পুলিশ এসে দরজা খুলে দেহ উদ্ধার করেছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। [বাংলা টেলি সিরিয়ালের অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যু]

পুলিশ জানিয়েছে, মৃতার নাম বিতস্তা সাহা। ফ্ল্যাটের ভিতরে বিতস্তার দেহ ঝুলন্ত অবস্থায় ছিল। এমনকী হাতের শিরাও কাটা ছিল। তা দেখে তদন্তকারীদের অনুমান অনেক আগেই বিতস্তার মৃত্যু হয়েছে। [টেলিভিশন অভিনেতা রনি চক্রবর্তীর অস্বাভিক মৃত্যু, শোকের ছায়া টলিউডে]

বাইপাসের ধারে ফ্ল্যাটে টলি অভিনেত্রীর রহস্যমৃত্যু

তবে সঠিক সময় জানার জন্য ময়নাতদন্ত পর্যন্ত অপেক্ষা করতে চান তদন্তকারীরা। বাকী তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সূত্রের খোঁজে প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বাকী আত্মীয়স্বজনের বিষয়েও পুলিশ খোঁজ করার চেষ্টা করছে। [আত্মহত্যা করলেন ক্রাইম পেট্রোল অভিনেতা কমলেশ পাণ্ডে!]

অভিনেত্রীর স্যোশাল মিডিয়া প্রোফাইলে বেশ কিছু পোস্ট এমন রয়েছে যেখানে হতাশা ও বিরহের ছবি স্পষ্ট। সেক্ষেত্রে প্রেমে বিরহ নাকি অন্য কোনও কারণে বিতস্তার জীবনে হতাশা নেমে এসেছিল তা নিয়ে জল্পনা দানা বেঁধেছে। [(ছবি) অভিনেতা-অভিনেত্রীদের চমকে দেওয়া মৃত্যুর খবর]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+