সিগন্যাল ব্রেক করে ডিভাইডারে ধাক্কা, দুর্ঘটনায় জখম টলিউড অভিনেতা-অভিনেত্রী
রাতের শহরে ফের দুর্ঘটনা। বুধবার রাতে প্রিন্স আনোয়ার শাহ রোডে দুর্ঘটনার কবলে পড়ল এক টলিউড অভিনেতার গাড়ি।
কলকাতা, ১৫ ডিসেম্বর : রাতের শহরে ফের দুর্ঘটনা। বুধবার রাতে প্রিন্স আনোয়ার শাহ রোডে দুর্ঘটনার কবলে পড়ল এক টলিউড অভিনেতার গাড়ি। অভিযোগ মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন এক অভিনেত্রী। এই দুর্ঘটনার জেরে জখম হয়েছেন টলিউড অভিনেতা রানা মিত্র। জখম হয়েছেন ওই অভিনেত্রীও। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। সামনের টায়ার ফেটে গিয়েইএই বিপত্তি ঘটে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি।
স্থানীয় বাসিন্দারা দুই অভিনেতা-অভিনেত্রীকে উদ্ধার করেন। খবর দেওয়া হয় চারু মার্কেট থানায়। পুলিশ আসে ঘটনাস্থলে। রানা মিত্র ও তাঁর সহকর্মী অভিনেত্রীকে বাঙুর হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। দু'জনকেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিগন্যাল না মেনে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে।

ধাক্কা মারার পরই উল্টে যায় গাড়িটি। ওই মহিলা অভিনেত্রী গাড়িটি চালাচ্ছিলেন বলে জানা গিয়েছে। কেন তিনি সিগন্যাল ভেঙে ডিভাইডারে ধাক্কা মারলেন তা খতিয়ে দেখা হচ্ছে। ওই অভিনেত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। গাড়িটিও পরীক্ষা করে দেখা হচ্ছে। কোনও যান্ত্রিক ত্রুটর কারণেই কি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি? সামনের টায়ার ফেটে যাওয়ার কারণেও দুর্ঘটনা ঘটতে পারে বলে অনুমান পুলিশের।












Click it and Unblock the Notifications