সনিকা মৃত্যু তদন্ত : ১২ ঘণ্টার ব্যবধানে ফের থানায় তলব বিক্রমকে

১২ ঘণ্টার ব্যবধানে ফের টালিগঞ্জ থানায় হাজিরা দিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। তাঁকে ফের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। আইনজীবীকে সঙ্গে নিয়ে থানায় গেলেও, বিক্রমকে একাকী জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

১২ ঘণ্টার ব্যবধানে ফের টালিগঞ্জ থানায় হাজিরা দিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। তাঁকে ফের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। আইনজীবীকে সঙ্গে নিয়ে থানায় গেলেও, বিক্রমকে একাকী জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।[সনিকা মৃত্যু তদন্ত : বিক্রমের জবাবে কেন সন্তুষ্ট নয় পুলিশ? আজ ফের জেরা ]

বুধবার দুপুর ১টা ৪০ মিনিট নাগাদ টালিগঞ্জ থানায় হাজিরা দেন বিক্রম। পুলিশে সূত্রে জানা গিয়েছে, প্রথম দফায় জেরায় পুলিশ সন্তুষ্ট না হওয়ায় ফের তাঁকে দ্বিতীয়বার তলব করা হয়।[সনিকা মৃত্যু তদন্তে বিক্রমের চাঞ্চল্যকর স্বীকারোক্তি- 'মদ খেয়েছিলাম মত্ত ছিলাম না' ]

সনিকা মৃত্যু তদন্ত : ১২ ঘণ্টার ব্যবধানে ফের থানায় তলব বিক্রমকে

এদিন দ্বিতীয় দফয়া জেরায় তাঁকে পুনরায় একই প্রশ্নই ঘুরিয়ে ফিরিয়ে করা হতে পারে। প্রথম দফায় তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। সেই বয়ানের সঙ্গে বর্তমান বয়ান মিলিয়ে দেখা হবে। প্রকৃত সত্য কী, এবং বিক্রমের কথার মধ্যে কোনও অসঙ্গতি লক্ষ করা যায় কি না তা নিশ্চিত করতেই এই পন্থা নিয়েছেন তদন্তকারীরা।[নির্ভয়া কাণ্ডের ছায়া : পুলিশ হেফাজতে মহিলার গোপনাঙ্গে বিয়ারের বোতল ঢোকানোর অভিযোগ কাশ্মীরে ]

সনিকা মৃত্যু তদন্ত এখন জটিল ধাঁধায় পরিপূর্ণ। দুই বন্ধুর একসঙ্গে পার্টিতে যাওয়া থেকে শুরু করে রাতভর পার্টি করা, একসঙ্গে ফেরা এবং সবশেষে দুর্ঘটনায় সনিকার মৃত্যু নিয়ে বিতর্ক জারি রয়েছে এখনও। মঙ্গলবার রাত পৌনে দশটা থেকে সওয়া একটা পর্যন্ত দীর্ঘ জেরার পর বিক্রমের স্বীকারোক্তি। তারপর বিক্রমকে ফের থানায় তলব নিয়ে এখন নানা জল্পনা চলছে ওয়াকিবহাল মহলে। টলিউডেও চাপানউতোর শুরু হয়েছে 'জাস্টিস ফর সনিকা' বনাম 'ভয়েস অফ বিক্রম' নিয়ে।[সনিকা মৃত্যু তদন্ত : রাতভর জেরা বিক্রমকে, পুলিশকে কী জানালেন তিনি? ]

রাসবিহারীতে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় সনিকা সিং চৌহানের। গুরুতর আহত হন বিক্রমও। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার আগেই পুলিশ তাঁকে সমন ধরিয়ে জানায়, সাতদিনের মধ্যে হাজিরা দিতে হবে। সেইমতো বুধবার ছিল সাতদিনের সময়সীমার শেষ। তার আগে মঙ্গলবার রাতেই তিনি হাজির টালিগঞ্জ থানায়। টানা তিনঘণ্টা জেরার পরও সন্তুষ্ট নয় পুলিশ। ফের ১২ ঘণ্টার ব্যবধানে তাঁকে তলব করে দ্বিতীয় দফায় জেরা চলছে।

এদিনই জেরার মুখে বিক্রম স্বীকার করেছেন, পার্টিতে তিনি মদ্যপান করেছিলেন ঠিকই কিন্তু মত্ত ছিলেন না। তাহলে কেন আগে তিনি মদ্যপ ছিলেন না বলে বয়ান দিয়েছিলেন। তা জানতে তৎপর তদন্তকারী অফিসাররা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+