অসুস্থ অর্থমন্ত্রী, রুষ্ট রাজ্যপাল, নজির বিহীন ভাবে ভোট অন অ্যাকাউন্ট পেশ করবেন মুখ্যমন্ত্রী নিজেই
অসুস্থ অর্থমন্ত্রী, রুষ্ট রাজ্যপাল, নজির বিহীন ভাবে ভোট অন অ্যাকাউন্ট পেশ করবেন মুখ্যমন্ত্রী নিজেই
আজ সেই ঐতিহাসিক দিন। বিধানসভা ভোটের আগে শেষ বাজেট মমতা সরকারের। সেকারণেই পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে না রাজ্য বিধানসভায়। ভোট অন অ্যাকাউন্ট পেশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। রাজ্যের অর্থমন্ত্রী অসুস্থ থাকায় শেষ বাজেট পেশের গুরুদায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে আবার রাজ্যপালের ভাষণ বাদ দেওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ধনখড়। রাজ্যে চরম নৈরাজ্য চলছে বলে টুইটে আক্রমণ শানিয়েছেন রাজ্যপাল।

ভোট অন অ্যাকাউন্ট
আজ রাজ্য বিধানসভায় আজ শেষ বাজেট পেশ করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেই বিধানসভা ভোট থাকায় পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন না মমতা। অন্তর্বর্তী বাজেট পেশ করবেন মুখ্যমন্ত্রী। নিয়ম অনুযায়ী রাজ্যের অর্থমন্ত্রীর বাজেট পেশ করার কথা। কিন্তু তিনি অসুস্থ থাকায় এই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন মুখ্যমন্ত্রী। নজিরবিহীন ভাবে এই প্রথম মুখ্যমন্ত্রী বাজেট পেশ করবেন রাজ্য বিধানসভায়।

নজরে ভোট
ভোটের কথা মাথায় রেখেই রাজ্যে বাজেট পেশ করবেন মমতা তাতে কোনও সন্দেহ নেই। মুখ্যমন্ত্রীর বাজেট পেশের তীব্র বিরোধিতা করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি অভিযোগ করেছেন রাজ্যে গণতন্ত্র বিপন্ন। নৈরাজ্য চলছে রাজ্যে। বৃহস্পতিবারই এই নিয়ে টুইট করে মমতার বাজেট পেশের তীব্র বিরোধিতা করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। মুখ্যমন্তরী অনৈতিক কাজ করছেন বলে আক্রমণ শানিয়েছেন রাজ্যপাল।

বাজেট বয়কট
এদিকে আজ বাজেট বয়কট করেছেন বিরোধীরা। বাম-কংগ্রেস কেউই থাকছে না ভোট অন অ্যাকাউন্ট পেশের সময়। কার্যত বিরোধী শূন্য বিধানসভাতেই অন্তর্বর্তী বাজেট পেশ করতে চলেছেন রাজ্যের মুখযমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বিজেপির অবস্থান এখনও স্পষ্ট নয়। কংগ্রেসের তরফ থেকে আবদুল মান্নান অভিযোগ করেছেন বিরোধীদের বলার সুযোগ দেওয়া হচ্ছে না বিধানসভায়। সেকারণেই আজ তাঁরা থাকবেন না অন্তর্বর্তী বাজেট পেশেরসময়।

নজরে ভোট
ভোটের কথা মাথায় রেখেই রাজ্য বিধানসভায় অন্তর্বর্তী বাজেট পেশ করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাতে কোনও সন্দেহ নেই। কেন্দ্রীয় বােজট নিয়ে আগেই তীব্র সমালোচনা করেছেন তিনি। কাজেই মমতা ভোটমুখী বাংলার জন্য কী ঘোষণা করবেন অন্তর্বর্তী বাজেটে সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications