আজ মহাপঞ্চমী, সকাল থেকেই উৎসবের মেজাজে মহানগরী

ছবি
কলকাতা, ২৯ সেপ্টেম্বর: আজ মহাপঞ্চমী। সকাল থেকেই রাস্তায় ঢল নেমেছে মানুষের। অনেক মণ্ডপে এখনও চলছে শেষ মুহূর্তের কাজ। বড় পুজোগুলি অবশ্য মণ্ডপসজ্জার কাজ সেরে একদম তৈরি। এ বার আগামী ছ'টা দিন প্রাণভরে আনন্দ করার পালা।

গতকাল চতুর্থীতেই রাস্তায় জনপ্লাবন ছিল। একে রবিবার, তায় আকাশ পরিষ্কার, এই সুযোগ কেউ ছাড়ে! বড় বারোয়ারিগুলিতে রবিবারই হয়ে গিয়েছে পুজোর উদ্বোধন। যেমন সন্তোষ মিত্র স্কোয়্যার। এখানে পুজোর উদ্বোধন করেছেন বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিনহা। আহিরীটোলা সর্বজনীনের উদ্য়োক্তা হলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। কিন্তু রাহুলবাবুকে এখানকার অধিকাংশ উদ্যোক্তা চাওয়ায় তাঁকে পুজো উদ্বোধনে আসতে হয়েছে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধন করেছেন শর্মিলা ঠাকুর। সঙ্গে ছিলেন ক্রিকেটার হরভজন সিং। আজ মহাপঞ্চমীতেও একগাদা পুজোর উদ্বোধন হবে।

এদিকে, হাওড়া ও শিয়ালদহ স্টেশনে পঞ্চমীর সকালে ছবিটা ছিল চোখে পড়ার মতো। হুগলী, বর্ধমান, বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদ থেকে দলে-দলে ঢাকিরা এসে পৌঁছেছেন। ঢাকের শব্দে সকাল থেকেই মুখর হয়ে ওঠে স্টেশন চত্বর।

পুজো তো এল। কিন্তু সবার প্রার্থনা একটাই। বৃষ্টি যেন না হয়। তা হলে সবটাই ষোলো আনা মাটি। পুজো দেখতে ভিন রাজ্য বা দেশ থেকে যে বাঙালিরা ঘরে ফিরেছেন, তাদের চাপটা আরও বেশি। কারণ পুজোর ক'টা দিন হইহই করে পরিচিতদের সঙ্গে কাটানোই লক্ষ্য। বৃষ্টি যদি সবটা চটকে দেয়, তা হলে মন ভেঙে যাওয়া স্বাভাবিক বৈকি!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+