আজ ব্রিগেড সমাবেশ সফল হবেই, চ্যালেঞ্জ সিপিএম নেতৃত্বের

কলকাতা, ৮ মার্চ : আজ ব্রিগেডে সমাবেশ সিপিএমের। সেই উপলক্ষে সকাল থেকেই ভিড় জমতে শুরু করেছে ময়দন এলাকায়। দলে দলে মানুষ নানা জেলা থেকে আসছেন। বিভিন্ন জেলার দায়িত্বে থাকা নেতারা আলিমুদ্দিনের নির্দেশ মেনে লোক সমাগম যাতে বেশি হয় সেদিকে লক্ষ্য রেখেছেন।

কাল রাতে মূলত উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বহু মানুষ এসে ব্রিগেডের আশেপাশে ভিড় জমান। ময়দানের পাশেই একটি জায়গায় কর্মীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়। তারপর আজ সকাল থেকেই দুই ২৪ পরগনা ও কলকাতা পার্শ্ববর্তী জেলাগুলি থেকে মানুষ আসতে শুরু করে দিয়েছেন।

আজ ব্রিগেড সমাবেশ সফল হবেই, চ্যালেঞ্জ সিপিএম নেতৃত্বের


গতকাল বামফ্রন্ট সম্পাদক বিমান বসু দাবি করেন, আগামিকাল ১০ লক্ষ মানুষের সমাবেশ হবে ময়দানে। সেই কথা সিপিএম রাখতে পারে কিনা সেটাই এখন দেখার।

আজ ব্রিগেড সমাবেশে দলের প্রথম সারির সব নেতাই হাজির থাকছেন বলে জানা গিয়েছে। সমাবেশে সভাপতিত্ব করবেন বুদ্ধদেব ভট্টাচার্য। এছাড়া বক্তাদের তালিকায় থাকছেন দলের সাধারণ সম্পাদক প্রকাশ কারাত, সীতারাম ইয়েচুরি, বিমান বসু, সূর্যকান্ত মিশ্ররা।

আগামিকাল থেকে শুরু হচ্ছে সিপিআইএম রাজ্য সম্মেলন। চলবে ১৩ মার্চ পর্যন্ত। রাজনৈতিক মহলের মতে, এই সমাবেশের বহর বুঝেই আগামিদিনে কলকাতা পুরভোট ও তার পরের নির্বাচনের রণকৌশল ঠিক করতে বসবে আলিমুদ্দিন। সিপিএমের অন্দরের খবর, বিভিন্ন জেলায় ছোট-বড় সভা-সমাবেশে লোক খুব একটা কম হচ্ছে না, অথচ একের পর এক ভোট যাচ্ছে আর বিদ্যুৎগতিতে কমছে ভোটের শতাংশের হার। এই ধাঁধার সমাধান করতেই রাজ্য সম্মেলনে উচ্চ পর্যায়ের আলোচনা হবে বলে দলীয় সূত্রে খবর।

তবে তার আগে আজকের সমাবেশ সফল হয় কিনা সেদিকেই তাঁকিয়ে সিপিএম নেতৃত্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+