RG Kar Case: আরজি কর কাণ্ডে আজ ফের শুনানি সুপ্রিম কোর্টে, চাপ কি বাড়বে রাজ্য সরকারের উপরে?
আরজি কর কাণ্ডে আজ সুপ্রিম কোর্টে শুনানি। গোটা দেশ সেদিকে তাকিয়ে রয়েছে। এদিকে গতকালই আরজি কর কাণ্ডে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের প্রায় সব দাবিই মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আন্দোলনকারীরা এখনও কর্মবিরতী প্রত্যাহার করেনি।
শুনানির আগেই সুপ্রিম কোর্ট আদালতে যে রিপোর্ট জমা দিয়েছে তাতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। কলকাতা পুলিশের তদন্তে একের পর এক গাফিলতি প্রকাশ্যে এসেছে। চালান ছাড়া ময়নাতদন্ত থেকে শুরু করে তথ্য প্রমাণ লোপাট। কলকাতা পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ রিপোর্টে উল্লেখ করেছে সিবিআই।

ইতিমধ্যেই আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে খুন এবং ধর্ষণের ঘটনায় গ্রেফতার করেছে সিবিআই। গ্রেফতার করা হয়েছে টালা থানার ওসিকেও। ঘটনার দিন তথ্য প্রমাণ লোপাটে তার মদত ছিল বলে উল্লেখ করেছে সিবিআই। সন্দীপ ঘোষের সঙ্গে ঘটনার দিন একাধিকবার যোগাযোগ করেছিল সে। সে তথ্যও রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
প্রধানবিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চেই হবে মামলার শুনানি। গত শুনানিতে ময়নাতদন্তের চালান কেন কাটা হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রধানবিচাপপতি। এমনকী একাধিক প্রমাণ সঠিকভাবে কেন সংরক্ষণ করা হয়নি তা নিয়েও কলকাতা পুলিশ এবং রাজ্যপুলিশকে তীব্র ভর্ৎসনা করা হয়েছিল। প্রধানবিচারপতি চন্দ্রচূড় দাবি করেছিলেন কেন ময়নাতদন্তের আগে চালান কাটা হয়নি। আদালতকে সেটা স্পষ্ট জানাতে হবে বলে রাজ্যকে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত।
সেই সঙ্গে জুনিয়র ডাক্তারদেরও নির্দিষ্ট সময়ের মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি। কিন্তু তাতে রাজি হননি জুনিয়র ডাক্তাররা। তাঁরা আন্দোলন জারি রেখেছিলেন। এবং গতকাল কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন জুনিয়র ডাক্তাররা। তাতে আন্দোলনকারী ডাক্তারদের প্রায় সব দাবিই মেনে নেওয়া বয়েছে। কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি নর্থের অপসারণ করা হচ্ছে। এছাড়াও স্বাস্থ্য ভবনের দুই আধিকারীকের অপসারণ করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। কিন্তু আন্দোলনকারীরা কর্মবিরতি প্রত্যাহার করেননি। তাঁরা জানিয়েছেন সুপ্রিম শুনানির পরেই কর্মবিরতী নিয়ে সিদ্ধান্ত নেবেন তাঁরা।












Click it and Unblock the Notifications