ভারত-বাংলাদেশ যোগাযোগ বাড়াতে অতিরিক্ত মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস

দুই দেশের যোগাযোগ কে আরও বাড়াতে এবার থেকে অতিরিক্ত মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় হাই কমিশন। তাই এবার থেকে সপ্তাহে আরও একদিন বেশি চলবে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস। তবে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বাড়ছে না ট্রেনের ভাড়া। অপরিবর্তিত রাখা হয়েছে সময়ও।

ভারত-বাংলাদেশ যোগাযোগ বাড়াতে অতিরিক্ত রেল পরিষেবা

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মৈত্রী এক্সপ্রেস সপ্তাহে চারদিনের পরিবর্তে পাঁচদিন চলাচল করবে। একইসঙ্গে বন্ধন এক্সপ্রেস সপ্তাহে একদিনের পরিবর্তে দুই দিন যাতায়াত করবে।

এত দিন মৈত্রী এক্সপ্রেস বুধবার শুক্র, শনি, রবি ঢাকা ক্যান্টমেন্ট থেকে কলকাতা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিতো। সেই তালিকায় জায়গা করে নিল মঙ্গলবারও। এবার থেকে মৈত্রী এক্সপ্রেস মঙ্গল, বুধবার, শুক্র, শনি, রবি একই যাত্রা পথে যাতায়াত করবে। একইভাবে ট্রেনটি কলকাতা থেকে সোম, মঙ্গলবার, বুধবার, শুক্র, শনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে।

অন্যদিকে এতো দিন কলকাতা স্টেশন থেকে খুলনাগামী বন্ধন এক্সপ্রেস শুধু বৃহস্পতিবার ছাড়া হত। সেই তালিকায় জায়গা করে নিল রবিবারও। এবার থেকে বৃহস্পতি ও রবি দুদিন চলবে এই ট্রেন।
রেল সূত্রের খবর, মৈত্রী ট্রেনের এই বর্ধিত পরিষেবা শুরু হবে আগামী ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে। এদিন ঢাকা থেকে ট্রেনটি কলকাতা যাবে। ১২ ফেব্রুয়ারি এটি কলকাতা থেকে আবার ঢাকা আসবে। এবং বন্ধন এক্সপ্রেসের বর্ধিত পরিষেবা শুরু হবে ১২ ফেব্রুয়ারি (রোববার) থেকে। এদিন এটি কলকাতা থেকে যাত্রা শুরু করে খুলনায় ফিরবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+