২০১৮-তে প্যান্ডেল ভেঙেছে, ২০১৯-এ ভাঙবে সরকার, বিজেপিকে খোঁচা অভিষেকের
২০১৮ সালে প্যান্ডেল ভেঙেছে, ২০১৯ সালে ভাঙবে কেন্দ্রের সরকার। ২০১৯ সালেই বিজেপি ফিনিশ হয়ে যাবে দেশের বুকে। শনিবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আওয়াজ তুললেন।
২০১৮ সালে প্যান্ডেল ভেঙেছে, ২০১৯ সালে ভাঙবে কেন্দ্রের সরকার। ২০১৯ সালেই বিজেপি ফিনিশ হয়ে যাবে দেশের বুকে। শনিবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আওয়াত তুললেন সেই সুরে। তিনি বলেন, যারা প্যান্ডেল সামলাতে পারে না, তারা কী করে বাংলা সামলাবে। ২০১৯ সালেই সেই প্রমাণ পেয়ে যাবে বিজেপি।

ধর্মতলার মঞ্চ থেকে অভিষেক বিজেপিকে নিশানা করে মূলত তোপ দাগেন। তিনি বলেন, যারা ভাবছেন এজেন্সি দিয়ে ভয় দেখাবেন, তারা আগেও কাঁচকলা পেয়েছে, আবারও কাঁচকলা পাবে। তৃণমূল কংগ্রেস কোনও কিছুকেই ভয় করে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে তৃণমূল এগিয়ে যাবে।
অভিষেক এদিন মেদিনীপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাকে নিয়েও কটাক্ষ করেন বিজেপিকে। তিনি বলেন, বিজেপি ১০-১২ হাজার লোক নিয়েও প্যান্ডেল সামলাতে পারে না। প্যান্ডেল ভেঙে পড়ে। যারা প্যান্ডেল সামলাতে পারে না, তারা কী করে বাংলা সামলাবে।
আর সেই সূত্র ধরেই তিনি বলেন, ২০১৯ সালে বিজেপির সরকার ভাঙবেই ভাঙবে । তিনি বলেন, ২০১৯-এ বিজেপি ফিনিশ হবে, বাংলায় ৪২-এ ৪২ হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার বুকে নতুন যুগের সূচনা হবে। নতুন যুগের সূচনা হবে দেশের বুকেও।












Click it and Unblock the Notifications