'নগ্ন' করে নিগ্রহে অধরা অভিযুক্তরা! প্রশ্নে শিক্ষামন্ত্রীর নির্দেশ
শিক্ষামন্ত্রীর কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পরেও অধরা কলকাতার সেন্ট পলস কলেজের তিন টিএমসিপি নেতা। সূত্রের খবর অনুযায়ী, তিনজনকেই শোকজ করা হয়েছে।
শিক্ষামন্ত্রীর কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পরেও অধরা কলকাতার সেন্ট পলস কলেজের তিন টিএমসিপি নেতা। সূত্রের খবর অনুযায়ী, তিনজনকেই শোকজ করা হয়েছে। অন্য দিকে, কলেজের নগ্ন করে হেনস্থার ঘটনার তদন্তে কলেজের তরফে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

সেন্ট পলস কলেজের টিএমসিপি ইউনিটের এক সদস্য স্টুডেন্টস এইড ফান্ড-এর হিসেব চেয়েছিলেন। এর জবাবে ইউনিট সভাপতি অর্ণব ঘোষ, কলেজের অস্থায়ী অশিক্ষক কর্মী অনন্ত প্রামানিক, অভিজিত দলুই এবং শেখ এনামূল হক ওই ছাত্রকে নগ্ন করে নিগ্রহ করে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ঘটনাটি সামনে আসার পর রবিবার আমহার্স্ট স্ট্রিট থানায় ওই চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ওই ছাত্র।
অভিযুক্ত চারজনের বিরুদ্ধে ব্যবস্থার প্রথম ধাপ হিসেবে কলেজেরই অস্থায়ী অশিক্ষক কর্মী অনন্ত প্রামাণিককে সাসপেন্ড করার কথা জানানো হয়েছে কলেজের তরফে। ঘটনার তদন্তে কলেজের তরফে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
একইসঙ্গে কলেজে বহিরাগত নিয়ন্ত্রণে একাধিক ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। মঙ্গলবার থেকে কলেজে ঢুকতে গেলে গেটের সামনে থাকা রেজিস্টারে নাম লিখতে হবে। আর বিকেল ৫ টার পরে কলেজে ঢোকা যাবে না। কেননা বিকেল ৫ টার পরে কলেজেই ছাত্রকে নিগ্রহের ঘটনা ঘটেছিল।
এদিকে, টিএমসিপির তরফ থেকে ইউনিট সভাপতি অর্ণব ঘোষ, অভিজিত দলুই এবং শেখ এনামূল হককে শোকজ করা হয়েছে। তবে সেন্ট পলস কলেজের যে ইউনিটের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে, সেটির কোনও অনুমোদন নেই বলেই জানিয়েছে কলেজের ছাত্র সংসদের সভাপতি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications