বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরে বহিরাগত নিয়ে কেন সভানেত্রী? জবাবদিহি চাইবেন পার্থ

‘আমরা এখনও বিশ্বাস করি, ছাত্র সংসদের নির্বাচন ছাত্রদের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। সেখানে বহিরাগত প্রবেশ আমাদের দল মানবে না।’

কলকাতা, ২০ জানুয়ারি : কলকাতা বিশ্ববিদ্যালয়ে কেন দলবল নিয়ে টিএমসিপি সভানেত্রী? দলে জবাবদিহি করতে হবে তাঁকে। শিক্ষামন্ত্রী তথা শাসকদল তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সাফ জানিয়েছেন এ কথা। তিনি বলেন, 'আমরা এখনও বিশ্বাস করি, ছাত্র সংসদের নির্বাচন ছাত্রদের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। সেখানে বহিরাগত প্রবেশ আমাদের দল মানবে না।'

কলকাতা বিশ্ববিদ্যালের ছাত্র সংদ নির্বাচনের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই উত্তপ্ত কলেজ স্ট্রিট ক্যাম্পাস। বৃহস্পতিবার ছিল জমা পড়া মনোনয়ন পত্রের স্ক্রুটনি। এই স্ক্রুটনি পর্বে বহিরাগতদের নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন তৃণমূল ছাত্র পরিষদ সভানেত্রী জয়া দত্ত। মূলত শক্তিপ্রদর্শন করতেই তিনি বিশ্ববিদ্যালয়ে আসেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরে বহিরাগত নিয়ে কেন সভানেত্রী? জবাবদিহি চাইবেন পার্থ

অভিযোগ তিনি দলবল নিয়ে ঢুকে পড়েন উপাচার্যের ঘরে। বের হতেই তিনি দলেরই একাংশের তোপের মুখে পড়েন। কেন ইনি উপাচার্যের ঘরে গিয়েছিলেন, তা নিয়ে চাপানউতোর তৈরি হয়। প্রকাশ্যে এসে পড়ে তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টিও। তৃণমূলেরই একটা পক্ষ এদিন অভিযোগ করেন, ক্যাম্পাসে ঢুকতে গেলে রেজিস্টারে নাম লিখতে হয়, রয়েছে সিসিটিভি ফুটেজ, তা সত্ত্বেও কী করে ঢুকল বহিরাগতরা?

অভিযোগ জানানো হয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছেও। এ ব্যাপারে পার্থ চট্টোপাধ্যায় কড়া অবস্থান নিচ্ছেন। তিনি সাফ জানিয়েছেন, শিক্ষাঙ্গনে এ হেন রাজনীতি বরদাস্ত করা হবে না। এদিন আবার টিএমসিপি সভানেত্রী দাবি করেন, তাঁরা ৪০০ আসনে জিতে গিয়েছেন। কী করে ভোটের আগেই এক সংগঠনের সভানেত্রী এ কথা বলেত পারেন, তা নিয়েও প্রশ্ন উঠে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+