Medical College Kolkata: হস্টেলে থাকতে হলে করতে হবে TMCP, তোলপাড় কলেজ! সরানো হল ডিনকে
Medical College Kolkata: হস্টেলের ঘর পেতে করতে হবে তৃণমূল ছাত্র পরিষদ। ছাত্রছাত্রীদের এমনটাই শর্ত দিয়ে অপসারিত কলকাতা মেডিক্যাল কলেজের ডিনসহ ৪ জন। আরজি কর হাসপাতালের ঘটনায় তোলপাড় রাজ্য-রাজনীতি। দেশের বিভিন্ন কোনায় ছড়িয়ে পড়েছে প্রতিবাদের আগুন।
এই অবস্থায় কার্যত স্নায়ুর চাপ বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উপর। আর এর মধ্যে চাঞ্চল্যকর অভিযোগ কলকাতা মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে। যা নিয়ে নতুন করে আন্দোলনের হুমকি জুনিয়ার ডাক্তারদের। যদিও এই ঘটনায় তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হয় কলকাতা মেডিক্যাল কলেজ (Medical College Kolkata) কতৃপক্ষের তরফে।

ঘটনা (Medical College Kolkata) বেশ কয়েকমাস আগের। এক ছাত্র অভিযোগ করেন, হস্টেলের ঘর পেতে তৃণমূল ছাত্র পরিষদ করার প্রস্তাব দিয়েছেন হোস্টেল সুপার। শুধু তিনিই নয়, পুরো বিষয়টির সঙ্গে যুক্ত মেডিক্যাল কলেজের আরও দুই প্রফেসর। এই ঘটনার পরেই কলকাতা মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের সুপার সহ বেশ কয়েকজনকে ঘেরাও করে দফায় দফায় বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা। প্রবল চাপের মুখে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ এই সংক্রান্ত ঘটনায় তদন্ত কমিটি গঠন করে।
দীর্ঘ কয়েকমাস ধরে সেই তদন্ত চলে বলে দাবি। সম্প্রতি তদন্ত কমিটির রিপোর্ট জমা পড়ে। আর এরপরেই কলেজ কাউন্সিলের (Medical College Kolkata) বৈঠক ডাকা হয়। আর সেখানে ওই রিপোর্ট পেশ করা হয়। রিপোর্ট খতিয়ে দেখা হয়। আর এরপরেই মেডিক্যাল কলেজের ডিন, হস্টেল সুপারসহ দুই জন চিকিৎসক অধ্যাপককে অপসারনের সুপারিশ করে কলেজ কাউন্সিল। এমনকি আজ শনিবারও এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
আর সেই আলোচনার পরেই ডিনসহ চারজনকে সরিয়ে দেওয়া হল। অধ্যাপকরা শিক্ষা সংক্রন্ত কোনও বিষয়ে যুক্ত থাকতে পারবে না বলে জানানো হয়েছে। এমনকি প্রশাসনিক পদেও তাঁরা থাকতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে। এহেন পদক্ষেপ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
তবে তদন্ত করতে দীর্ঘ সময় কেন লাগল তা নিয়ে প্রশ্ন তুলছেন কলকাতা মেডিক্যালের ছাত্রছাত্রীরা। যদিও পুরো বিষয়টিকে শীর্ষ স্তরে জানানো হয়েছে। তাঁরা এটাই দেখবেন বলে জানিয়েছেন কলকাতা মেডিক্যাল কলেজের (Medical College Kolkata) অধ্যক্ষ। আরজি করের ঘটনার মধ্যেই এই ঘটনা চাঞ্চল্য তৈরি করেছে।












Click it and Unblock the Notifications