'বাংলার যুবরাজ অভিষেক' এবার কলার টিউনেও, নবতম উদ্যোগ তৃণমূল ছাত্র পরিষদের

তৃণমূল বুঝিয়ে দিয়েছে তাদের ভবিষ্যতের নেতা কে। মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) সঙ্গে বিজেপির (bjp) মোকাবিলা করা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (abhishek banerjee) ভোটের পরেই সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদে বসিয়েছে ত

তৃণমূল বুঝিয়ে দিয়েছে তাদের ভবিষ্যতের নেতা কে। মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) সঙ্গে বিজেপির (bjp) মোকাবিলা করা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (abhishek banerjee) ভোটের পরেই সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদে বসিয়েছে তৃণমূল (trinamool congress)। এবার তাঁকে নিয়ে করা গানকেই কলার টিউন করল তৃণমূল ছাত্র পরিষদ (tmcp)।

অভিষেককে নিয়ে গান আগেই বেঁধেছিল টিএমসিপি

অভিষেককে নিয়ে গান আগেই বেঁধেছিল টিএমসিপি

বিধানসভা নির্বাচনে বড় লড়াই। সেই লড়াইয়ে পর্যুদস্ত বিজেপি। যার অনেকাংশে নেতৃত্ব দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই লড়াইকে সম্মান জানিয়ে আগেই গান বেঁধেছিল তৃণমূল ছাত্র পরিষদ। সেই গান ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রয়েছে। সেই গানের শুরুর কয়েকটি লাইন হল, গরিবের ভগবান, নারীদের সম্মান তোমার সাথে জড়িয়ে/বিপদের দিনে পেয়েছি তোমায় পাশে, দিয়েছ দুহাত বাড়িয়ে।

বাংলার যুবরাজ অভিষেক

বাংলার যুবরাজ অভিষেক

৪ মিনিট ১০ সেকেন্ডের ভিডিও অ্যালবামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনসভার ছবি ছাড়াও ইয়াস ঘূর্ণিঝড় এবং পরবর্তী সময়ে বজ্রপাতে মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর ছবি ব্যবহার করা হয়েছে। সেই অ্যালবামেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাংলার যুবরাজ বলে উল্লেখ করা হয়। গানটি লিখেছিন বাদল পাল আর গেয়েছেন কেশব দে। যেভাবে সব প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে অভিষেক উদ্বুদ্ধ করে গিয়েছেন দলের ছাত্র যুবদের তাই এই গানে তুলে ধরা হয়েছে।

এবার কলার টিউনে বাংলার যুবরাজ অভিষেক

এবার কলার টিউনে বাংলার যুবরাজ অভিষেক

এবার কলার টিউন করা হয়েছে বাংলার যুবরাজ অভিষেক গানটিকে। এই মুহূর্তে যে কোনও নেটওয়ার্কের ব্যবহারকারীরা কলার টিউন হিসেবে পাবেন গানটিকে। কোড হল 5371 2545 315। Jio Saavan app এব এয়ারটেলের WYNK music app-এর মাধ্যমেও গানটিকে কলার টিউন বানানো যাবে।

দেবাংশু ভট্টাচার্যের খেলা হবের পরে বাংলার যুবরাজ অভিষেক

দেবাংশু ভট্টাচার্যের খেলা হবের পরে বাংলার যুবরাজ অভিষেক

ভোটের ময়দানে দেবাংশু ভট্টাচার্যের খেলা হবে গানটি যথেষ্টই জনপ্রিয় হয়েছিল। খেলা হবে স্লোগান বাংলাদেশ থেকে আসলেও, এবারের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষক বন্দ্যোপাধ্যায় যেখানেই গিয়েছেন, সেখানেই প্রশ্ন করেছেন খেলা হবে তো? ভোটের খেলা শেষ হওয়ার পরে কাণ্ডারীকে সম্মান জানানো। তবে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কার্যত সুভাষচন্দ্র বসু এবং স্বামী বিবেকানন্দের কাজের সঙ্গেও তুলনা করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+